ঢাকা ০৪:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্থতা কামনায় বকশীগঞ্জে মিলাদ

ফারুক আহাম্মেদ চৌধুরীর রোগমুক্তি ও সুস্থতা কামনায় বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর রোগমুক্তি কামনা ও সুস্থতা কামনায় বকশীগঞ্জে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৫ সেপ্টেম্বর দুপুরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর উদ্যোগে এ মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা কমপ্লেক্স জামে সমসজিদে মিলাদ মাহফিল ও দোয়া পরিচালনা করেন মওলানা এনায়েত উল্লাহ। এ ছাড়াও সাধুরপাড়া ইউনিয়নের কামালেরবার্ত্তী জামে মসজিদে অনুষ্ঠিত মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠানে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু, কামালেরবার্ত্তী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এইচ কবির, আওয়ামী লীগ নেতা মনিক মিয়া, ইউপি সদস্য রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ সময় জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরীর সুস্থতা কামনা করা হয়।

জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী ১৪ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে পড়লে ওই দিনই তাকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হয়। সেখানে ইউনাইটেড হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জেলা পরিষদ চেয়ারম্যানের সুস্থতা কামনায় বকশীগঞ্জে মিলাদ

আপডেট সময় ০৭:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৯