ঢাকা ১১:০৩ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক বকশীগঞ্জ সীমান্তে একজনকে পুশ ইনের চেষ্টাকে কেন্দ্র করে উত্তেজনা জামালপুরে এফএনবি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত জামালপুরে প্রতিবন্ধী ব্যক্তিদের সুরক্ষা ও উন্নয়ন ফোরাম গঠিত : সভাপতি জাহাঙ্গীর, সম্পাদক সেলিম কিশোর গ্যাংয়ের হামলা, শেরপুরে কলেজ ছাত্রের মৃত্যু নাট্যসাধনায় অনন্য: নাট্যকার ও নির্দেশক বীরমুক্তিযোদ্ধা আসাদুল্লাহ ফারাজী নালিতাবাড়ীতে নিখোঁজ ৩ মাদরাসা ছাত্র উদ্ধার দেওয়ানগঞ্জে আসামি দুই আওয়ামী লীগনেতা গ্রেপ্তার নকলা পৌরসভার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনার প্রথম পরামর্শ সভা অনুষ্ঠিত সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

আরচারির র‌্যাংকিং টুর্নামেন্টে প্রথমবারের মতো সোনা জিতেছেন বাংলাদেশের রোমান

বাংলারচিঠিডটকম ডেস্ক : বাংলাদেশের সেরা আরচার রোমান সানা এশিয়ান কাপ আরচারির র‌্যাংকিং টুর্নামেন্টে (স্টেজ-৩) প্রথমবারের মতো স্বর্ণ জিতেছেন । ১৩ সেপ্টেম্বর ফিলিপাইনে রিকার্ভ পুরুষ এককের ফাইনালে রোমান সানা চীনের জিয়াং শিকে ৭-৩ সেট পয়েন্টে হারিয়ে স্বর্ণপদক জিতে নেন।

দেশের প্রথম আরচার হিসেবে অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জন করা রোমান সেমির লক্ষ্য নিয়ে খেলতে গিয়ে ফিরছেন স্বর্ণ নিয়ে। এর আগে বিশ্ব আরচারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক জিতেছিলেন তিনি।

সোনা জেতার লড়াইয়ে প্রথম সেটে ২৮-২৮ পয়েন্টে ড্র করেন রোমান। দ্বিতীয় সেটে ২৯-২৬ ব্যবধানে হেরেই যান চীনা প্রতিপক্ষ শির কাছে। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান রোমান। তৃতীয় ও চতুর্থ সেটে জেতেন যথাক্রমে ২৭-২৫ ও ২৮-২৫ পয়েন্টে। শেষ সেটে হাড্ডাহাড্ডি লড়াই। তবে ২৮-২৭ ব্যবধানে জিতে বিজয়ীর হাসি হাসেন রোমান।

এর আগে ফাইনালে ওঠার লড়াইয়ে রোমান পরাস্ত করেছিলেন চীনের লি টাকে। তিনি জিতেছিলেন ৬-৪ সেট পয়েন্টে। কোয়ার্টার ফাইনালেও তার জয়টা ছিল দাপুটে। ৭-১ সেট পয়েন্টে রোমান হারিয়েছিলেন চাইনিজ তাইপের হুই ঝি ইয়াংকে।

রোমান সেমিফাইনালে হারিয়েছিলেন ৬-৪ সেট পয়েন্টে চীনের আরেক আরচারকে। প্রতিযোগিতায় বাংলাদেশের আরচাররা একটি স্বর্ণ, একটি রৌপ্য ও একটি ব্রোঞ্জ পদক অর্জন করলেন।বিবার্তা

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরপুরে দুধ দিয়ে গোসল করে ব্রাজিলে যোগ দিলেন আর্জেন্টিনা সমর্থক

আরচারির র‌্যাংকিং টুর্নামেন্টে প্রথমবারের মতো সোনা জিতেছেন বাংলাদেশের রোমান

আপডেট সময় ০৬:৫০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ সেপ্টেম্বর ২০১৯