ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে বাঁশির শব্দে ছুটল ঘোড়া, উল্লাসে মাতল হাজারো দর্শক জামালপুরে নিরাপদ খাদ্য ও পুষ্টি বিষয়ক এপির বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে : প্রধানমন্ত্রী আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬ : বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশে মর্যাদা ও অধিকার চাই নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে জামালপুরে মিডিয়া ওরিয়েন্টেশন প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

বঙ্গবন্ধুর প্রতি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ভালবাসা

বঙ্গবন্ধুর প্রতি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা রেখে নিজ অর্থায়নে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেছেন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

ছোট বেলা থেকেই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অগাধ ভালবাসা ছিল তার। প্রতিনিয়ত বঙ্গবন্ধুকে শ্রদ্ধা ও তার আদর্শ বুকে ধারণ করে রেখেছেন। সুযোগ পেলে বঙ্গবন্ধুকে নিয়ে কিছু করার চিন্তা ছিল সব সময়। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা আর ভালবাসার কারণেই আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত হন। তিনি হলেন জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবু।

ছাত্র রাজনীতির এক পর্যায়ে ২০১৫ সালে সাধুরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহমুদুল আলম বাবু। তরুণ এই রাজনীতিবিদ ইউনিয়ন আওয়ামী লীগের দায়িত্ব পেয়ে দলকে সাংগঠনিকভাবে শক্তিশালী করেন।

২০১৬ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে এই ইউনিয়ন থেকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন তিনি। ইউপি চেয়ারম্যানের দায়িত্ব নিয়েই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করতে থাকেন। মুক্তিযুদ্ধের প্রতি প্রবল শ্রদ্ধা রেখে তিনি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে সকল মুক্তিযোদ্ধাদের নামে তালিকা পাথর দিয়ে খোদায় করে স্থাপন করেন।

শুধু তাই নয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি অগাধ ভালবাসা ও শ্রদ্ধা রেখে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করেছেন। নিজের অর্থায়নে লাখ টাকা খরচ করে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বঙ্গবন্ধুর এই প্রতিকৃতি নির্মাণ করেন। এই প্রতিকৃতিটি এখন উদ্বোধনের অপেক্ষায় রয়েছে।

এ বিষয়ে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু বলেন, বঙ্গবন্ধুকে ভালবেসে তার প্রতিকৃতি স্থাপন করেছি। অনেক দিনের ইচ্ছার প্রতিফলন হওয়ায় নিজেকে ধন্য মনে করেন এই চেয়ারম্যান।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ে ইন্টারনেট বরাদ্দের টাকা আত্মসাতের অভিযোগ

বঙ্গবন্ধুর প্রতি সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ভালবাসা

আপডেট সময় ০৭:২৮:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অগাস্ট ২০১৯