ঢাকা ০৬:১০ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিল ইসলামিক রিলিফ বাংলাদেশ

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন। ছবি : বিল্লাল হোসেন মন্ডল

দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত, ভিক্ষুক ও প্রতিবন্ধী এক হাজার ২৭৭ পরিবারদের মাঝে আর্থিক সহায়তা দিয়েছে ইসলামিক রিলিফ বাংলাদেশ। ২০ আগস্ট সকালে উপজেলার পোল্যাকান্দি উচ্চ বিদ্যালয়ের মাঠে ১২৫ জন প্রতিবন্ধীকে পাঁচ হাজার ৫০০, বন্যায় ক্ষতিগ্রস্ত, ভিক্ষুক এক হাজার ২৫২ জন পরিবারে চার হাজার ৫০০ হিসাবে মোট এক হাজার ২৭৭ বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারদের ৫৮ লাখ ৭১ হাজার ৫০০ টাকা নগদ অর্থ বিতরণ করা হয়। নগদ অর্থের সাথে খাবার স্যালাইন, ল্যাট্রিন, সাবান, কাপড় কাচার পাউডার ও বালতিও বিতরণ করা হয়।

বিতরণ অনুষ্ঠানে বাহাদুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাকিরুজ্জামান রাখালের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোলায়মান হোসেন, ইসলামিক রিলিফ বাংলাদেশের টেকনিক্যাল পার্সন অফিসার জাকির হোসেন, আবুল মুছা, তাহসিন আজিজ প্রমুখ। এতে অন্যান্যের মধ্যে ইউপি সদস্য ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

আপলোডকারীর তথ্য

দেওয়ানগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্তদের নগদ অর্থ সহায়তা দিল ইসলামিক রিলিফ বাংলাদেশ

আপডেট সময় ০৪:০৯:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ অগাস্ট ২০১৯