ঢাকা ০৬:৪৪ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

বকশীগঞ্জের মেরুরচর ইউনিয়নে বন্যার্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে উপজেলা প্রশাসন। ছবি : বাংলারচিঠিডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বন্যা কবলিত মেরুরচর ইউনিয়নে ৬০ জন বানভাসি পরিবারের মাঝে ৬০ প্যাকেট ত্রাণ সামগ্রী (শুকনো খাবার) বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে ১৬ জুলাই দুপুর ২টায় ভাটি কলকিহারা গুচ্ছ গ্রামে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সাঈদা পারভীন, বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহবুব খান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নুরুল আমিন ফোরকান, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ রমজান আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, মেরুরচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম জেহাদ, উন্নয়ন সংঘ রি-কল ২০২১ প্রকল্পের সমন্বয়কারী জ্যোৎস্না আক্তার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

জানা গেছে, বকশীগঞ্জ উপজেলায় বন্যার্তদের জন্য ১৯১ প্যাকেট ত্রাণ সামগ্রী বিতরণ করা হবে। প্রতিটি প্যাকেটে ১০ কেজি মিনিকেট চাল, এক কেজি মসুর ডাল, এক কেজি সয়াবিন তেল, এক কেজি চিনি, এক কেজি চিড়া, এক কেজি লবণ ও ৫০০ গ্রাম নুডুলস বিতরণ করা হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে বন্যার্তদের মাঝে প্রশাসনের ত্রাণ সামগ্রী বিতরণ

আপডেট সময় ০৮:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুলাই ২০১৯