ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি জামালপুরে সেবাদানকারীদের সাথে সেবাগ্রহীতাদের মুক্ত সংলাপ অনুষ্ঠিত মাদারগঞ্জে দুই আ.লীগনেতাসহ গ্রেপ্তার ৪ প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯৮টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে গ্রেপ্তার মাদক কারবারি মো. আয়নাল শেখ। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ১৯৮টি ইয়াবা বড়িসহ মো. আয়নাল শেখ (৫৫) নামের একজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। ২৭ জুন দুপুরে উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের উত্তর মকিরচর গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি একই ইউনিয়নের সানন্দবাড়ী সিলেটপাড়া গ্রামের মৃত জকিম উদ্দিনের ছেলে।

র‌্যাব সূত্রে জানা গেছে, র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া ও সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে ২৭ জুন বেলা দেড়টার দিকে দেওয়ানগঞ্জ উপজেলার উত্তর মকিরচর গ্রামে অভিযান চালানো হয়। এ সময় ১৯৮টি ইয়াবা বড়িসহ চিহ্নিত মাদক কারবারি মো. আয়নাল শেখকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাবের জামালপুর ক্যাম্পের উপ-পরিচালক পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ মিয়া বাংলারচিঠিডটকমকে জানান, র‌্যাবের মাদকবিরোধী নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়। মামলা দায়ের করে গ্রেপ্তার মাদক কারবারি মো. আয়নাল শেখকে দেওয়ানগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

ইসলামপুরে পাঁচ দোকান ভস্মীভূত, ২০ লাখ টাকার ক্ষতি

দেওয়ানগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯৮টি ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুন ২০১৯