ঢাকা ০৮:১৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর কন্যাশিশু ধর্ষণের অভিযোগে ধর্ষক জনতার হাতে আটক যোগিরঘোপায় পানিবন্দি ২০০ পরিবার পেল বিএনপির ত্রাণ সহায়তা শেরপুরে তুলা উন্নয়ন বোর্ডের কৃষি উপকরণ বিতরণ দেওয়ানগঞ্জে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত প্রধানমন্ত্রীর সঙ্গে বিডি ক্লিন প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ জামানত ছাড়াই ৫ কোটি টাকা ঋণ পাবে তরুণ উদ্যোক্তারা : প্রধানমন্ত্রী বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে এগিয়ে ইংল্যান্ড জেলা তথ্য কর্মকর্তাদের কার্যক্রমকে আধুনিক যোগাযোগ ব্যবস্থার আওতায় আনতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী হেফাজ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগ

জামালপুর প্রেসক্লাবে ফারুক আহাম্মেদ চৌধুরীর ৫৮তম জন্মদিন পালিত

জামালপুর প্রেসক্লাবে জন্মদিনের কেককাটেন ফারুক আহাম্মেদ চৌধুরী। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুর প্রেসক্লাবের সদস্য, সাপ্তাহিক কালাকাল সম্পাদক ও প্রকাশক, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহাম্মেদ চৌধুরীর ৫৮তম জন্মদিন পালিত হয়েছে। ২১ জুন রাত নয়টায় জামালপুর প্রেসক্লাবের উদ্যোগে ক্লাব মিলনায়তনে কেক কেটে ও মিষ্টিমুখ করিয়ে তার জন্মদিন পালন করা হয়।

এ সময় ফারুক আহাম্মেদ চৌধুরী, জামালপুর প্রেসক্লাবের সদস্য, দৈনিক পল্লীরআলোর সম্পাদক ও প্রকাশক এবং জামালপুর সদর আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল হোসেন, জামালপুর প্রেসক্লাবের সভাপতি মো. হাফিজ রায়হান সাদা ও সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ ক্লাবের কার্যকরী পরিষদের অন্যান্য কর্মকর্তা ও সদস্য, জামালপুর প্রেসক্লাবের সাধারণ সদস্য ও সহযোগী সদস্য এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

জামালপুর প্রেসক্লাবের সদস্য ফারুক আহাম্মেদ চৌধুরী প্রেসক্লাবের উদ্যোগে তার জন্মদিন পালনের আয়োজন করায় কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানিয়ে সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আগামীদিনে জামালপুরের সাংবাদিকতা পেশার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার দায়িত্ব পালন করে আগামীদিনগুলোতে এই সাংবাদিকতা পেশায় যাতে আমরা একটা দৃষ্টান্ত স্থাপন করতে পারি।’ এ ছাড়াও তিনি জামালপুর প্রেসক্লাব ভবন নির্মাণে আর্থিক অনুদানসহ সার্বিক সহায়তা দিয়ে সাংবাদিকদের পাশে থাকার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানের অতিথি সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, ‘সাংবাদিকরা হলেন জাতির মিরর (আয়না)। যার মাধ্যমে সমস্ত জাতির ভালো-মন্দ সবাই জানতে পারেন। সিদ্ধান্ত নিতে পারেন। ভালো কাজ সব সময় প্রশংসিত হবে। মন্দ কাজকে আমরা কেউ প্রশ্রয় দিবো না। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সরকার ও জনপ্রতিনিধিদের সঠিক দিকনির্দেশনা দিয়ে সততার সাথে দায়িত্ব পালন করে যেতে হবে সাংবাদিকদের।’ তিনিও জামালপুরের সাংবাদিকতা পেশার মান উন্নয়নে এবং জামালপুর প্রেসক্লাবের উন্নয়নে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের প্রত্যাবর্তন রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জামালপুর প্রেসক্লাবে ফারুক আহাম্মেদ চৌধুরীর ৫৮তম জন্মদিন পালিত

আপডেট সময় ০১:২৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২২ জুন ২০১৯