ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের বিচারের দাবিতে নকলায় মানববন্ধন

সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের ও মোস্তফা মনজুকে লাঞ্ছনাকারীদের বিচারের দাবিতে নকলায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

শফিউল আলম লাভলু, নকলা (শেরপুর) প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

তরুণ সাংবাদিক এহসান ইবনে রেজা ফাগুনের হত্যাকারীদের এবং কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা মনজুকে লাঞ্ছনাকারীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শেরপুরের নকলা উপজেলায় ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৯ মে বেলা ১১টায় উপজেলায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে ঢাকা-শেরপুর মহাসড়কের হল চত্বর মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক তালাত মাহমুদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন শেরপুর প্রেসক্লাবের সভাপতি শরিফুর রহমান, সাংবাদিক মোশারফ হোসেন, শাহাজাদা স্বপন প্রমুখ।

মানববন্ধনে নকলা উপজেলা প্রেসক্লাব, নকলা অসহায় সহায়তা সংস্থা, ব্লাড ব্যাংক অব নকলা, স্বাধীন ফাউন্ডেশন, শশী ফাউন্ডেশন, আদর্শ উন্নয়ন সংস্থা, সেবাকুঞ্জ সংগঠনসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা তরুণ সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের ও কালের কণ্ঠের জামালপুর জেলা প্রতিনিধি মোস্তফা মনজুকে লাঞ্ছনাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

আরও পড়তে পারেন :
জামালপুর সাব রেজিস্ট্রার অফিসে সাংবাদিক মোস্তফা মনজুর ওপর হামলা

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

সাংবাদিক ফাগুনের হত্যাকারীদের বিচারের দাবিতে নকলায় মানববন্ধন

আপডেট সময় ০৮:৪৩:৫৬ অপরাহ্ন, বুধবার, ২৯ মে ২০১৯