ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদে মাদারগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুরে দুর্নীতি প্রতিরোধে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কুঁড়ি বিলে লাল শাপলা ফুলের সমাহার, আনন্দে মাতোয়ারা দর্শনার্থীরা বকশীগঞ্জে ১৫ বস্তা সার জব্দ জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

সফল মা হিসেবে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন : স্পিকার

বাংলারচিঠিডটকম ডেস্ক : স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন সফল মা হিসেবে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

তিনি ১২ মে রাজধানী ঢাকার রাওয়া কনভেনশন সেন্টারে বিশ্ব মা দিবস উপলক্ষে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল আয়োজিত ‘গরবিনী মা’ বিশেষ সম্মাননা অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

স্পিকার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মায়েদের কল্যাণে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন। মাতৃত্বকালীন ভাতা, দুগ্ধদানকারী মায়েদের ভাতা, চাকরিজীবী মায়েদের স্ববেতনে ৬ মাস মাতৃত্বকালীন ছুটি, পাসপোর্টে বাবার পাশাপাশি মায়ের নাম অন্তর্ভূক্তিকরণসহ কর্মজীবি মায়েদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা নিশ্চিত করেছেন।

এ সময় স্পিকার মায়েদের যেকোনো প্রয়োজনে সন্তানদের উদার হয়ে এগিয়ে আসার আহবান জানান। মা-বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য ডিএনসিসির মেয়রের প্রতি অনুরোধ জানান ।

তিনি বলেন, একজন সুস্থ মা–সুস্থ জাতি উপহার দিতে পারেন। মা এর অনুপ্রেরণাই সন্তানের পথচলার শক্তি। সকল কষ্ট, যন্ত্রণা ও বেদনা থেকে পরিত্রাণের আশ্রয়স্থল একমাত্র মা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম বক্তব্য রাখেন।

‘গরবিনী মা-২০১৯’ সম্মাননা পেলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসানের মা মনোয়ারা বেগম, সংসদ সদস্য ও নন্দিত কণ্ঠশিল্পী মমতাজ বেগমের মা উজালা বেগম, হাইওয়ে পুলিশের ডিআইজি মো. আতিকুল ইসলামের মা জাহেদা খাতুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিতা রিজওয়ানা রহমানের মা আসিয়া রহমান, নির্বাহী হাকিম মো. সারওয়ার আলমের মা মোছা. আমেনা খাতুন, এটিএন নিউজ এর প্রধান নির্বাহী সম্পাদক মুন্নী সাহার মা আপেল রাণী সাহা, চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির মা মরিয়ম বেগম, অভিনয়শিল্পী আফরান নিশোর মা আঞ্জুমান আরা, দক্ষ পাইলট ক্যাপ্টেন মোহাম্মদ জাকারিয়ার মা কাজী মাহফুজা বেগম এবং প্রথম আলো অদম্য মেধাবী হৃদয় সরকারের মা সীমা সরকার। অনুষ্ঠানে গরবিনী মায়ের আলোকিত সন্তানেরা অনুভূতি প্রকাশ করেন।

স্পিকার বলেন, ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ‘গরবিনী মা’ অনুষ্ঠানের আয়োজন সত্যিই অনন্য।

এ সময় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর কাছ থেকে ১০জন গরবিনী মা সম্মাননা গ্রহণ করেন।

ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও এফবিসিসিআই এর পরিচালক প্রীতি চক্রবর্তী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ও ‘গরবিনী মা’ এর প্রধান উদ্যোক্তা চিকিৎসক আশীষ কুমার চক্রবর্তী এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন নাগরিক টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা চিকিৎসক আব্দুন নূর তুষার। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির প্রতিবাদ মিছিল

সফল মা হিসেবে প্রধানমন্ত্রী দেশকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন : স্পিকার

আপডেট সময় ০৮:১৭:০১ অপরাহ্ন, রবিবার, ১২ মে ২০১৯