ঢাকা ০৪:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

১১ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বাংলারচিঠিডটকম ডেস্ক : ১০ দিনের সফর শেষে ১১ মে লন্ডন থেকে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এদিন সকাল ১০টা ২০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে তার।

১০ মে স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভিভিআইপি ফ্লাইট নম্বর বিজি ২০২ যোগে ঢাকার উদ্দেশে রওয়ানা দেবেন তিনি।

দেশে ফিরে একদিন বিরতি দিয়ে ১২ মে থেকে অফিস করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এর আগে, গত ১ মে ১০ দিনের সরকারি সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন তিনি। এ সফরে চোখের চিকিৎসা করানোর পাশাপাশি পরিবার সদস্যদের সঙ্গে সময় কাটান প্রধানমন্ত্রী। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

১১ মে দেশে ফিরবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৮:২৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০১৯