ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর দুর্গাপূজায় ‘শারদীয় সুরক্ষা অ্যাপ’ দিয়ে নজরদারি করবে আনসার স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে : সাখাওয়াত হোসেন নকলায় জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উদযাপিত দুর্গাপূজা : অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে বস্ত্র উপহার দিলেন ছাত্রদলনেতা মাহমুদুল ডেঙ্গু প্রতিরোধে সপ্তাহে দু’দিন ঘরবাড়ি ও আশপাশ পরিষ্কারের আহ্বান প্রধানমন্ত্রীর

জুমা’র নামাজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান

বাংলারচিঠিডটকম ডেস্ক : জাতীয় মসজিদ বায়তুল মুকাররমসহ দেশের প্রতিটি মসজিদে ২৬ এপ্রিল জুমা’র নামাজের খুতবায় খতিব ও ইমামরা জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে বয়ান করেছেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পূর্ব নির্দেশনা মোতাবেক আজকের জুম্মার খুতবায় এই বয়ান দিয়েছেন ইমাম ও খতিবরা। ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিকেলে একথা জানানো হয়।

এদিকে শ্রীলংকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় নিহত আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিমের নাতি জায়ান চৌধুরীর রুহের মাগফিরাত এবং ওই সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে আজ বাদ জুম্মা বায়তুল মুকাররমে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

একই সাথে শেখ ফজলুল করিম সেলিমের জামাতা মশিউল হক চৌধুরী প্রিন্সসহ শ্রীলংকার হামলায় আহতদের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতও অনুষ্ঠিত হয়েছে।

আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংসদ সদস্য মাহবুব-উল-আলম হানিফ, ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান, ধর্মসচিব মো. আনিছুর রহমান, ইফার ভারপ্রাপ্ত মহাপরিচালক কাজী নূরুল ইসলাম, ইফার পরিচালক মুহাম্মদ মহীউদ্দিন মজুমদার, মো. আনিছুর রহমান সরকার, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর আওয়ামী নেতৃবৃন্দসহ সাধারণ মুসল্লিরা মোনাজাতে অংশ নেন।

এছাড়া শিশু জায়ান চৌধুরীর রূহের মাগফিরাত এবং শ্রীলংকায় সন্ত্রাসী হামলায় নিহতদের আত্মার শান্তি কামনা করে বাদ জুমা দেশের সকল মসজিদেও ‘বিশেষ দোয়া ও মোনাজাত’ অনুষ্ঠিত হয়েছে।সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

জুমা’র নামাজের খুতবায় সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বয়ান

আপডেট সময় ০৬:৫১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ এপ্রিল ২০১৯