ঢাকা ০৬:৩৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন জালে জড়ানো জেলে জীবন, হয়ত মাছে-নয়ত ঋণে কৃষকদের ৫ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ চালিত পানির পাম্প দেওয়া হবে : প্রধানমন্ত্রী বকশীগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু

বই পড়লে মানুষের মনের জগত খুলে যায় : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি

বাংলারচিঠিডটকম ডেস্ক : শিক্ষামন্ত্রী চিকিৎসক দীপু মনি বলেছেন, মনের জগতকে যদি প্রসারিত করতে না পারি তাহলে মানব জীবনের অর্থটা সংকীর্ণ হয়ে যায়। আমাদের স্বার্থকতা অনেকখানি কমে যায়। বই পড়লে মানুষের মনের জগত খুলে যায়।

২২ এপ্রিল চট্টগ্রাম জেলা পরিষদ মিলনায়তনে বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করে রাজনীতি, অর্থনীতি শিক্ষা-সংস্কৃতি ও বিচার ব্যবস্থা সম্পর্কে অভিজ্ঞতা ও উপলব্ধিকে উপজীব্য করে রচিত ‘আমার দেখা অস্ট্রেলিয়া মহাদেশ এবং এশিয়া ও ইউরোপের ১৩টি দেশ’গ্রন্থের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের মা অধ্যাপক আইনজীবী কামরুন নাহার বেগম গ্রন্থটির লেখিকা।

একুশে পদকপ্রাপ্ত সমাজ বিজ্ঞানী প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. অনুপম সেনের সভাপতিত্বে ও চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এম.এ সালাম, চুয়েট’র উপার্চার্য অধ্যাপক ড. রফিকুল আলম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ড. শিরিন আক্তার চৌধুরী। অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন গ্রন্থের লেখিকা প্রফেসর আইনজীবী কামরুন নাহার বেগম।

শিক্ষামন্ত্রী বলেন, এতো অসীম সম্ভাবনা নিয়ে শ্রষ্টা আমাদের তৈরি করেছেন। আমরা যদি পড়াশোনা ও দেশ ভ্রমণ করে পৃথিবী ও সৃষ্টার সৃষ্টি সম্পর্কে ভালো জানতে না পারি সৌন্দর্য ও জ্ঞানকে নিজেদের মধ্যে ধারণ ও চর্চা করতে না পারি তাহলে শ্রষ্টা আমাদের যে সম্ভাবনা দিয়ে পাঠালেন সেটাকেই অবমাননা করার সামিল হবে।

তিনি আরো বলেন, আমাদের সবারই উচিত জ্ঞানের পরিধিকে বিস্তৃত করা। শ্রষ্টার সৃষ্টিকে জানা। তার এই বিস্ময়কর বিশ্বকে জানা, এবং সেটিকে বুঝবার চেষ্ঠা করা। সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বই পড়লে মানুষের মনের জগত খুলে যায় : শিক্ষামন্ত্রী

আপডেট সময় ০৭:০৪:০৫ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০১৯