ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

র‌্যাবের অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার তিনজন মাদক কারবারি গ্রেপ্তার। ছবি : র‌্যাব

জামালপুর প্রতিনিধি
বাংলারচিঠিডটকম

জামালপুর পৌরসভার বগাবাইদ এলাকায় ১৯ এপ্রিল অভিযান চালিয়ে ৫০টি ইয়াবা বড়িসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক, সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, র‌্যাবের একটি আভিযানিক দল ১৯ এপ্রিল রাত সোয়া ১০টার দিকে জামালপুর পৌরসভার বগাবাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. জুলহাস মন্ডল (৪৫), মো. লাল মিয়া ওরফে লালু (৩০) ও মো. সাজু (২০) নামে তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। দেহ তল্লাশি করে তাদের মধ্যে মো. জুলহাস মন্ডলের কাছ থেকে ২০টি, মো. লাল মিয়ার কাছ থেকে ২০টি গোলাপী রংয়ের, মো. সাজুর কাছ থেকে আটটি গোলাপী এবং দুটি সবুজ রংয়ের ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার মোট ৫০টি ইয়াবা বড়ির আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

গ্রেপ্তার মাদক কারবারিদের বিরুদ্ধে র‌্যাব বাদী হয়ে জামালপুর জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) টেবিলের ১০(ক) ধারার মামলা দায়ের করেছে।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

জামালপুরে র‌্যাবের অভিযানে ইয়াবাসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার

আপডেট সময় ০৮:৪৪:২৪ অপরাহ্ন, শনিবার, ২০ এপ্রিল ২০১৯