ঢাকা ০১:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের আন্তর্জাতিক সাক্ষরতা দিবস : মাদারগঞ্জে শোভাযাত্রা আলোচনা সভা নকলায় দেড় ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে পুড়ে ছাই সবকিছু শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন ৩৫ বিজিবির অভিযান : ভারতীয় মদ, কসমেটিকস পণ্য উদ্ধার একদিকে নদীভাঙন প্রতিরোধ : অন্যদিকে ড্রেজার বসিয়ে বালু লুট : এলাকাবাসীর চরম ক্ষোভ মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ

বকশীগঞ্জে ছাত্রী যৌননিপীড়নকারী সেই শিক্ষককে আদালতে সোপর্দ

বকশীগঞ্জে ছাত্রী উত্যক্তকারী শিক্ষক মো. আরিফুর রহমান। ছবি : বাংলারচিঠিডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় দশম শ্রেণির এক ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগে শিক্ষক মো. আরিফুর রহমানের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে। ১৮ এপ্রিল রাতে ওই ছাত্রীর মা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ১৯ এপ্রিল তাকে জামালপুর মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

অভিযোগে জানা গেছে, শিক্ষক আরিফুর রহমান বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোর ইউনিয়নের পশ্চিম বাট্টাজোর গ্রামের আব্দুর রহমানের ছেলে। উপজেলার ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক তিনি। তিনি বিবাহিত হলেও ওই বিদ্যালয়ের পেছনেই স্থানীয় টিক্কা মিয়ার বাসা ভাড়া নিয়ে একাই ওই বাসায় থাকতেন এবং শিক্ষার্থীদের প্রাইভেট পড়াতেন।

শিক্ষার্থীদের প্রাইভেট পড়ানোর সুযোগে ওই বিদ্যালয়ের দশম শ্রেণির এক ছাত্রীর ওপর তার কুনজর পড়ে। প্রাইভেট পড়ার সময় প্রলোভন দেখানো, তার ব্যক্তিগত কক্ষে যেতে বলা এবং ব্যাচে পড়া শেষে তাকে একা আরো পড়ানোর কথা বলে কিছুক্ষণ থাকতে বলাসহ নানাভাবে তাকে যৌননিপীড়ন করে আসছিলেন শিক্ষক আরিফুর রহমান। সর্বশেষ পহেলা বৈশাখ তিনি ওই ছাত্রীর মুঠোফোনে খুদে বার্তা পাঠিয়ে উত্যক্ত করেন। এতে করে ওই শিক্ষার্থী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে।

উত্যক্ত করার বিষয়টি ওই ছাত্রী তার বাবা-মায়ের কাছে খুলে বলে। এ ঘটনায় ১৮ এপ্রিল ওই বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে শিক্ষক আরিফুর রহমানকে অপসারণসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানায়। বকশীগঞ্জ থানা পুলিশ ওই দিন বিকেলে তাকে আটক করে।

এদিকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরহাদ হোসেন বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ছাত্রীকে যৌননিপীড়নের অভিযোগে আটক শিক্ষক আরিফুর রহমানের বিষয়ে ২০ এপ্রিল বিদ্যালয় পরিচালনা কমিটির সভা ডাকা হয়েছে। ওই সভায় তার বিরুদ্ধে করণীয় নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।’

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম বাংলারচিঠিডটকমকে বলেন, ‘ওই ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে আটক শিক্ষক আরিফুর রহমানের বিরুদ্ধে যৌননিপীড়নের অভিযোগ এনে ছাত্রীর মা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। আসামি আরিফুর রহমানকে ১৯ এপ্রিল সকালে জামালপুরের মুখ্য বিচারিক হাকিমের আদালতে সোপর্দ করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

নকলায় নির্ধারিত দামে সার বিক্রির নির্দেশ উপ-পরিচালকের

বকশীগঞ্জে ছাত্রী যৌননিপীড়নকারী সেই শিক্ষককে আদালতে সোপর্দ

আপডেট সময় ০৮:৫২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ এপ্রিল ২০১৯