ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত মাদারগঞ্জে নারী এক গাঁজা ব্যবসায়ীকে ৩ মাসের কারাদণ্ড শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান ইসলামপুরে ১২৮টি প্রধান শিক্ষকের পদ শূন্য, দিনদিন ঝরে পড়ছে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্য-অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে মাদারগঞ্জে পৌর বিএনপির বিক্ষোভ মিছিল স্বৈরাচারের সাথে আঁতাত করলে জামায়াত রাজনীতি করার সুযোগ পাবে না : ওয়ারেছ আলী মামুন জামালপুরে প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং শুভ উদ্বোধন মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ইলেকট্রিশিয়ান আহত, সাব-জোনাল অফিস ঘেরাও-ভাঙচুর শেরপুর যুবদলের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক শওকত হোসেন আওয়ামী লীগের পরিকল্পিত সন্ত্রাসের বিরুদ্ধে জামালপুরে যুবদলের বিক্ষোভ মিছিল

২১ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালিত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

বাংলারচিঠিডটকম ডেস্ক : পূর্ব ঘোষণা অনুযায়ী আগামী ২১ এপ্রিল দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। ১৬ এপ্রিল ধর্ম মন্ত্রণালয়ের নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ধর্ম প্রতিমন্ত্রী আইনজীবী শেখ মোহাম্মদ আবদুল্লাহ।

তিনি বলেন, ‘শাবান মাসের চাঁদ দেখা নিয়ে আলোচনা তৈরি হলেও শেষ পর্যন্ত আগামী ২১ এপ্রিল দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে। চাঁদ দেখা নিয়ে বিতর্কের পরিপ্রেক্ষিতে আলেম-ওলামাদের নিয়ে গঠিত ১১ সদস্যের সাব-কমিটির সুপারিশে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।’

গত ১৩ এপ্রিল বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের কমপ্লেক্সস্থ সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে ওই সাব-কমিটি গঠিত হয়।

সেই সাব-কমিটি বৈঠক করে কিছু সুপারিশমালা তৈরি করে এবং তা ধর্ম মন্ত্রণালয়ে পাঠায়। মঙ্গলবার এই সুপারিশমালা প্রকাশকালে ধর্ম প্রতিমন্ত্রী জানান, ‘আগামী ২১ এপ্রিল (রোববার) দিবাগত রাতেই শবে বরাত পালনের সিদ্ধান্ত বহাল থাকছে।’

গত ৬ এপ্রিল জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে জানিয়েছিলো, ওই দিন দেশের আকাশে কোথাও শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ৮ এপ্রিল থেকে শাবান মাস গণনা শুরু হবে এবং ২১ এপ্রিল দিনগত রাতে পবিত্র লায়লাতুল বরাত পালিত হবে।

তবে ‘মজলিসু রুইয়াতিল হিলাল’ নামে একটি সংগঠন দাবি করে বসে, সেদিন খাগড়াছড়িতে চাঁদ দেখা গেছে। তাদের দাবি অনুযায়ী, ২০ এপ্রিল দিনগত রাতে শবে বরাত পালিত হওয়ার কথা।

এ নিয়ে বিতর্ক এড়াতে জরুরি বৈঠক ডাকে সরকার, গঠন করে সাব-কমিটি। শেষ পর্যন্ত এই সাব-কমিটি আগের সিদ্ধান্তই বহাল রাখার সুপারিশ করে সরকারকে।

সংবাদ সম্মেলনে সাব-কমিটির আহবায়ক মাওলানা মুফতী মুহাম্মাদ আবদুল মালেক উপস্থিত ছিলেন। সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

জামালপুর এপির বার্ষিক শিখন সমাবেশ অনুষ্ঠিত

২১ এপ্রিল দিবাগত রাতে শবে বরাত পালিত হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৩:২২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০১৯