ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান বকশীগঞ্জে বৃদ্ধা নুরেদার ঘর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা সড়ক দুর্ঘটনায় ওমর সানি নিহত বিএনপিনেতা শাহ্ মাসুদের গণসংযোগ, লিফলেট বিতরণ শেরপুরে মানবাধিকার সংগঠন ‘আমাদের আইন’ এর ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত দেশের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে বিএনপি সরকার : মন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত মাদারগঞ্জে শতদল ও স্বদেশ সমবায় সমিতির ৬ কোটি ১০ লাখ টাকার জমির দলিল হস্তান্তর বিদ্যুতের নামে শুধু প্ল্যান্ট করেছে আওয়ামী লীগ : বিমান ও পর্যটন মন্ত্রী বিএনপিনেতা ফিরোজ মিয়া’র উদ্যােগে উঠান বৈঠক অনুষ্ঠিত পিংনা বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

সাংবাদিক শফিক জামানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : বাংলারচিঠিডটকম

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান। ছবি : মাহমুদুল হাসান মুক্তা

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠিডটকম

চিকিৎসকদের অবহেলায় এনটিভি ও বাংলাদেশ প্রতিদিনের জামালপুর জেলা প্রতিনিধি এবং জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি শফিক জামানের মৃত্যুর ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ১৪ এপ্রিল সন্ধ্যায় জামালপুর সার্কিট হাউজে স্বাস্থ্য বিভাগ, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও সাংবাদিকদের নিয়ে এক মতবিনিময় সভায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী চিকিৎসক মুরাদ হাসান এ নির্দেশ দেন।

তদন্তকালীন সময়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক চিকিৎসক সিরাজুল ইসলামকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে তার পরিবর্তে সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়কে দায়িত্ব দেওয়া হয়। স্বাস্থ্য বিভাগের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক চিকিৎসক মো. আবুল কাসেমকে প্রধান করে ৫ সদস্যের এ তদন্ত কমিটি গঠন করা হয়। আগামী ২১ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিক শফিক জামানের চিকিৎসায় সুস্পষ্টভাবে অবহেলার প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে। এছাড়াও জামালপুর জেলারেল হাসাপাতালের সকল অব্যবস্থাপনার বিষয়েও তদন্ত প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

মতবিনিময় সভায় জামালপুর সদর আসনের সংসদ সদস্য প্রকৌশলী মো. মোজাফফর হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি আইনজীবী মুহাম্মদ বাকী বিল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পদক ও জেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ চৌধুরী, পুলিশ সুপার দেলোয়ার হোসেন, সিভিল সার্জন চিকিৎসক গৌতম কুমার রায়সহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তা ও জামালপুরে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর।

আপলোডকারীর তথ্য

মাদারগঞ্জে ১২৮ প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক, ব্যাহত পাঠদান

সাংবাদিক শফিক জামানের মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠিত

আপডেট সময় ০৯:২২:২৬ অপরাহ্ন, রবিবার, ১৪ এপ্রিল ২০১৯