ঢাকা ০৬:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

জামালপুরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান মো. আবুল হোসেন। ছবি : বাংলারচিঠি ডটকম

পুরস্কার বিতরণ করেন চেয়ারম্যান মো. আবুল হোসেন। ছবি : বাংলারচিঠিডটকম

মাহমুদুল হাসান মুক্তা, জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠিডটকম

জামালপুর সদরের শরিফপুর ইউনিয়নের শ্রীরামপুরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। ৩ এপ্রিল সকালে বিদ্যালয়টির মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রঘুনাথপুর উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সভাপতি মঞ্জুর রাফি আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আবুল হোসেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম আলম।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়টির প্রধান শিক্ষক মো. সামস উদ্দিন, আওয়ামী লীগনেতা জিয়াউল হক জিয়া, ইউনিয়ন যুবলীগ নেতা মাহমুদ, রণরামপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মিরাজুল ইসলাম ও রঘুনাথপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়দার আলী প্রমুখ।

পরে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

অনুষ্ঠানে স্থানীয় আওয়ামী লীগ, বিদ্যালয় ব্যবস্থাপনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক, অভিভাবকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

জামালপুরে রঘুনাথপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আপডেট সময় ০৮:২৬:৩৮ অপরাহ্ন, বুধবার, ৩ এপ্রিল ২০১৯