ঢাকা ০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী সশস্ত্র বাহিনী দিবসে জামালপুরে প্রাক্তন সৈনিকদের আলোচনা সভা অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে মৎস্যজীবী দলের বিক্ষোভ মিছিল ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা উপলক্ষ্যে রাষ্ট্রপতির বাণী মাদক সেবন সংরক্ষণের দায়ে ৩ যুবকের কারাদণ্ড জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত

প্লাস্টিক মোড়ক ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

জামালপুর প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

জামালপুর শহরের রানীগঞ্জ বাজারে ২৫ মার্চ অভিযান চালিয়ে মরিচ, আদা, রসুন ও হলুদ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় দুই ব্যবসায়ীকে ৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জেলা প্রশাসনের উদ্যোগে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। জেলা প্রশাসনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, নির্বাহী হাকিম মো. জাহিদুল ইসলাম ২৫ মার্চ রানীগঞ্জ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মরিচ ও হলুদ পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় মো. জাহিদুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেন। মো. জাহিদুল ইসলাম সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত আবু সামার ছেলে।

অপরদিকে একইদিন একই জায়গায় নির্বাহী হাকিম মো. আবু আবদুল্লাহ খান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মরিচ, আদা ও রসুন পণ্যে পাটজাত মোড়ক ব্যবহার না করে প্লাস্টিক মোড়ক ব্যবহার করায় মো. আব্দুল মতিনকে ২ হাজার টাকা জরিমানা করেন। মো. আব্দুল মতিন সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শরিফপুর গ্রামের মৃত বাহেজ উদ্দিনের ছেলে।

তাদের উভয়কে ২০১০ সালের পণ্যে পাটজাত মোড়ক বাধ্যতামূলক ব্যবহার আইনের ১৪ ধারায় এ জরিমানা করা হয়।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী

প্লাস্টিক মোড়ক ব্যবহারের দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

আপডেট সময় ১০:৫০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০১৯