ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ইরানের এক-দুটি স্থাপনায় এখনো হামলা চালানো বাকি: ট্রাম্প দূষণ মোকাবিলায় দিল্লিতে কার্যকর হলো নতুন কড়াকড়ি সোমবার থেকে ফ্রান্সে আবারও শুরু হচ্ছে হাই স্কুল অবরোধ : শিক্ষার্থী সংগঠন পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে: নবীন কর্মকর্তাদের প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের আগামী অধিবেশনেই সৌর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত আইন পাস হবে সরিষাবাড়ী পৌরসভার সাবেক মেয়র মনিরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে দুদক জামালপুরে জাতীয় যুব দিবস উদযাপিত ইসলামপুরে জাতীয় যুব দিবস উদযাপিত জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ : প্রধানমন্ত্রী

ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের প্রয়োজন ১৪১ রান

বাংলারচিঠি ডটকম ডেস্ক : চতুর্থদিন শেষে ইনিংস পরাজয় এড়াতে প্রয়োজন ১৪১ রান। পঞ্চম দিনে গিয়ে টাইগারদের সামনে এটাই বড় চ্যালেঞ্জ হবে। প্রথমে ১৪১ রান তারপর ম্যাচ বাঁচানো, হাতে আছে ৭ উইকেট।

১২ মার্চ ম্যাচের পঞ্চমদিন খেলা হবে অন্তত ৯৮ ওভার। এই ৯৮ ওভারের মধ্যেই ম্যাচ বাঁচানোর কাজটা করতে হবে বাকি ব্যাটসম্যানদের।

আপাতদৃষ্টিতে ম্যাচ বাঁচানো বাংলাদেশের জন্য প্রায় অসম্ভব কাজ। বৃষ্টিস্নাত কন্ডিশন কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং করছেন টিম সাউদি-ট্রেন্ট বোল্টরা। অতীত বলে তাদের বল মোকাবিলা করে পঞ্চম দিনে ৯৮ ওভার কাটিয়ে দেয়াটা বেশ দূরহ কাজ।

তবুও আশাবাদী দলের উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। তিনি নিজে ৪ রান করে সাজঘরে ফিরলেও ভরসা রাখছেন পরবর্তী ব্যাটসম্যানদের ওপর। দিনের খেলা শেষে তামিম বলেন, ‘হয়তো কঠিন, তবে ক্রিকেটে সবকিছুই সম্ভব। আমাদের হাতে এখনো ৭ উইকেট আছে এবং রিয়াদ ভাই ও লিটন ব্যাটিংয়ে নামবেন পরে। আমি মনে করি প্রথম সেশনে কোনো উইকেট না হারানো কিংবা সর্বোচ্চ ১টি উইকেট হারালে আমাদের কাজ সহজ হবে। তাই আমি মনে করি ম্যাচ বাঁচানো কঠিন তবে অসম্ভব নয়।’

এখন সময়ই বলে দিবে ম্যাচের ভাগ্য কোনদিকে গড়াবে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

৩ নভেম্বর সোলার এক্সপো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

ইনিংস পরাজয় এড়াতে টাইগারদের প্রয়োজন ১৪১ রান

আপডেট সময় ০৬:৩০:৩৪ অপরাহ্ন, সোমবার, ১১ মার্চ ২০১৯