ঢাকা ০৮:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী টেকসই উন্নয়নের জন্য সমতার সুযোগ নিশ্চিত করতে হবে : তথ্য ও সম্প্রচার মন্ত্রী গৃহভিত্তিক কর্মীদের সোস্যাল মিডিয়া বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত বকশীগঞ্জে কৃষককে হত্যার চেষ্টার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত জামালপুরে লেখক সমিতির স্মারকলিপি পেশ অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের মন্ত্রিসভার অভিনন্দন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-এসআরবি আইন, ২০২৬ এর খসড়া নীতিগত ও চূড়ান্ত অনুমোদন শেরপুরে ৩ বিএনপি নেতার সাজা বাতিল ও মুক্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে ৩০০ দরিদ্র পরিবার পেল দানের মাঝে আনন্দ : মানবতার অনন্য দৃষ্টান্ত জনগণের প্রতি বিভ্রান্তকারীদের নজরে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হলকারচর কমিউনিটি ক্লিনিক

হলকারচর কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেন স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান। ছবি : বাংলারচিঠি ডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার হলকারচর কমিউনিটি ক্লিনিক ১১ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নদী তীরবর্তী চরাঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা দেওয়ার লক্ষ্যে ভারত সরকারের অর্থায়নে কমিউনিটি ক্লিনিকটি নির্মিত হয়েছে।

হলকারচর কমিউনিটি ক্লিনিক উদ্বোধনের প্রাক প্রস্তুতি হিসেবে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নানের নেতৃত্বে উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দল জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে ৭ মার্চ দুপুরে হলকারচর কমিউনিটি ক্লিনিক ভবন পরিদর্শন করেছে।

পরিদর্শনের সময় স্বাস্থ্য প্রকৌশল বিভাগ সার্কেল-১ এর তত্ত্বাবধায়ক মো. মনিরুজ্জামান, জেলা প্রশাসক আহমেদ কবীর, সিভিল সার্জন চিকিৎসক গৌতম রায়, স্বাস্থ্য প্রকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী গোলাম মাহমুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিকিৎসক আবু আহমেদ শাফী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা আক্তার, নার্স কর্মকর্তা সুমি মিস্ত্রী প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাজা আব্দুল হান্নান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবির, জেলা সিভিল সার্জন গৌতম রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তারা হাসপাতালের সভাকক্ষে উপস্থিত সকলের সঙ্গে মতবিনিময় করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন হলকারচর কমিউনিটি ক্লিনিক

আপডেট সময় ০৭:০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৮ মার্চ ২০১৯