ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সানন্দবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

বোরহান উদ্দিন, সানন্দবাড়ী (দেওয়ানগঞ্জ) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ডের খোলা মাঠে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ৪ মার্চ বিকেলে সানন্দবাড়ী দক্ষিণ বাসস্ট্যান্ড পরিচালনা কমিটি এ প্রতিযোগিতার আয়োজন করে।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এতে সভাপতিত্ব করেন চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজিজুর রহমান আকন্দ।

বিভিন্ন এলাকা থেকে ৫২ জন ঘোরসওয়ার এ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগিতা উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে হাজার হাজার দর্শক ভিড় করেন।

প্রতিযোগিতায় মাদারগঞ্জ উপজেলার নুরুল হাদী প্রথম এবং চর আমখাওয়া ইউনিয়ন পরিষদের সদস্য আজিবর রহমান দ্বিতীয় হয়েছেন। পরে তাদের মাঝে পুরস্কার বিতরণ করেন মামুন মন্ডল, রফিকুজ্জামান দুরুন্ত, আমন মন্ডল ও ফকির সাদ্দাম হোসেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানন্দবাড়ীতে ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপডেট সময় ০৬:০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ৪ মার্চ ২০১৯