ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

বকশীগঞ্জে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত

উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় আসন্ন ১০ মার্চ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ফেব্রুয়ারি দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মাহবুব আলম, ওসি (তদন্ত) তাহেরুল ইসলাম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশিকুর রহমান সরকার, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবদুর রউফ তালুকদার, আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম বিজয় প্রমুখ।

উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রণীত যথাযথভাবে আচরণ বিধি অনুসরন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রার্থী ও প্রার্থীদের সমথর্কদের সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী হাকিম দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলাম।

উল্লেখ, পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম দফায় বকশীগঞ্জ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনজন, ভাইস চেয়ারম্যান পদে আটজন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী অংশ নিয়েছে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

বকশীগঞ্জে প্রার্থীদের আচরণ বিধি ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৫:৪৩:০০ অপরাহ্ন, শনিবার, ২৩ ফেব্রুয়ারী ২০১৯