ঢাকা ১১:০৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

বকশীগঞ্জে ওষুধের দোকানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

বকশীগঞ্জে ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান। ছবি : বাংলারচিঠি ডটকম

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে র‌্যাব ও ওষুধ প্রশাসন।

২০ ফেব্রুয়ারি দুপুরে বকশীগঞ্জ পৌর শহরের বিভিন্ন ওষুধের দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়। র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্প ও ওষুধ প্রশাসনের সহযোগিতায় অভিযান পরিচালনা করেন বকশীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সাঈদা পারভীন।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ওষুধ, যৌন উত্তেজক বড়ি, লাইসেন্স না থাকা, অনুমোদনহীন কোম্পানির ওষুধ বিক্রিসহ বিভিন্ন কারণে আদনান ড্রাগ হাউজ, বকশীগঞ্জ ড্রাগ হাউজ, আলতাব ড্রাগ হাউজ, আলিপ ড্রাগ হাউজসহ পাঁচটি ওষুধের দোকানের মালিককে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় পাঁচটি দোকান থেকে প্রায় ২ লাখ টাকার ওষুধ জব্দ করা হয় এবং আগুনে পুড়িয়ে ওষুধগুলো ধ্বংস করা হয়।

অভিযানে র‌্যাব-১৪, সিপিসি-১ জামালপুর ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক সহকারী পুলিশ সুপার জোনাঈদ আফ্রাদ, জামালপুর ওষুধ প্রশাসনের ওষুধ তত্ত্বাবধায়ক মো. রহমত উল্লাহসহ র‌্যাব সদস্য ও ওষুধ প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

বকশীগঞ্জে ওষুধের দোকানে ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৭:৩৬:৩৭ অপরাহ্ন, বুধবার, ২০ ফেব্রুয়ারী ২০১৯