ঢাকা ১২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পদকে ভূষিত

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন

পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন

জ্যেষ্ঠ প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুরের পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন ২০১৮ সালে পেশাগত দায়িত্বপালনে প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রীয় পদক ‘বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা’ পদকে ভূষিত হয়েছেন। ৪ ফেব্রুয়ারি ঢাকায় পুলিশ সেবা সপ্তাহের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে তার এ পদক গ্রহণের কথা রয়েছে।

জানা গেছে, পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন পিপিএম (বার) পুলিশ বাহিনীতে তার পেশাগত কাজে ২০১৮ সালে গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদান রাখার স্বীকৃতিস্বরূপ তিনি এ পদক পাচ্ছেন।

এর আগে ২০০৫ সালে তিনি সাহসিকতা ও বীরত্বপূর্ণ অবদানের জন্য রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান। এ ছাড়াও তিনি নিষ্ঠা, আন্তরিকতা, দৃঢ়তা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে জেলার ডাকাতিসহ গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অন্যান্য অপরাধ নিয়ন্ত্রণ, মাদকদ্রব্য উদ্ধার, মাদক বিক্রয় ও সেবনের সাথে জড়িতদের গ্রেপ্তার করে মাদকমুক্ত সমাজ সৃষ্টি, মাদকসেবীদের স্বেচ্ছায় আত্মসমর্পণ, চোরাচালান নিয়ন্ত্রণ এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করার জন্য ২০১৭ সালে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পান।

এক সাক্ষাতকারে পুলিশ সুপার মো. দেলোয়ার হোসেন জামালপুর জেলার আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে অতীতের ন্যায় ভবিষ্যতেও জেলার সর্বস্তরের নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

পুলিশ সুপার দেলোয়ার হোসেন বিপিএম পদকে ভূষিত

আপডেট সময় ০৭:২০:০০ অপরাহ্ন, শুক্রবার, ১ ফেব্রুয়ারী ২০১৯