ঢাকা ১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা মাদারগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু ১২ সেপ্টেম্বর, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন : তথ্যমন্ত্রী সড়ক দুর্ঘটনা রোধে মাদারগঞ্জে ছাত্রদলের সচেতনতামূলক কর্মসূচি জামালপুরে প্রয়াত বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালিত ইসলামপুরে বিদ্যুৎস্পৃষ্টে অটোরিকশা চালকের মৃত্যু বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে এক যুবকের যাবজ্জীবন কারাদণ্ড অপপ্রচারের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

নকলায় মতিয়া চৌধুরীকে সাংবাদিকদের শুভেচ্ছা

মতিয়া চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান সাংবাদিকেরা। ছবি : বাংলারচিঠি ডটকম

নকলা (শেরপুর) প্রতিনিধি, বাংলারচিঠি ডটকম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত ভোটে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী পঞ্চমবারের মতো বিপুল ভোটে শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এ উপলক্ষে ৩১ ডিসেম্বর সকাল থেকে নকলা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে নকলা-নালিতাবাড়ী ও শেরপুরের বিভিন্ন সংগঠন ও শ্রেণি পেশার মানুষ ফুলের তোড়া দিয়ে তাকে অভিনন্দন জানান।

নকলায় কর্মরত সাংবাদিকদের পক্ষে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান দৈনিক ইত্তেফাকের সাংবাদিক মুহাম্মদ হযরত আলী, মুভি বাংলা টিভির প্রতিনিধি শফিউল আলম লাভলু, দৈনিক স্বজন পত্রিকার সাংবাদিক জাহাঙ্গীর হোসেন, দৈনিক আজকের বাংলাদেশ প্রতিনিধি শফিউজ্জামান রানা ও ইনিউজ৭১ প্রতিনিধি জিয়াউল হক জুয়েল প্রমুখ।

উল্লেখ, শেরপুর-২ আসনে দশম সংসদের সংসদ সদস্য মতিয়া চৌধুরী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীকে ৩ লাখ ৪৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির ধানের শীষ প্রতীকে প্রকৌশলী ফাহিম চৌধুরী পেয়েছেন ৭ হাজার ৬৫২ ভোট।

আপলোডকারীর তথ্য

জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু

নকলায় মতিয়া চৌধুরীকে সাংবাদিকদের শুভেচ্ছা

আপডেট সময় ০৭:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৩১ ডিসেম্বর ২০১৮