ঢাকা ০৬:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত জীবিত অবস্থায় নিজের চল্লিশার খাবার খাওয়ালেন আব্দুস সামাদ ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী মুর্শিদাবাদে তরুণীর অভিযোগ : গ্রেপ্তার জামালপুরের যুবক

জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

প্রতীকী ছবি

নিজস্ব প্রতিবেদক, জামালপুর
বাংলারচিঠি ডটকম

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি কান্দারপাড়া গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় গোলাম মোস্তফা (৬০) নামের একজন বৃদ্ধ নিহত হয়েছেন। ৫ ডিসেম্বর রাতে এ ঘটনা ঘটে। নিহত গোলাম মোস্তফা সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি কান্দারপাড়া গ্রামের মৃত মিয়ার উদ্দিনের ছেলে।

গ্রামবাসী সূত্রে জানা গেছে, সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের চরশি কান্দারপাড়া গ্রামের গোলাম মোস্তফার সাথে একই গ্রামের মুকুল, জয়নাল ও বুলবুলদের জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ওই বিরোধের জের ধরে ৫ ডিসেম্বর রাত সাড়ে ৮টার দিকে গোলাম মোস্তফার উপর হামলা চালায় প্রতিপক্ষের লোকজন। ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত গোলাম মোস্তফাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পুলিশ নিহত বৃদ্ধের লাশের ময়নাতদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে। এ ব্যাপারে এ ঘটনায় নিহতের স্ত্রী সালেহা বেগম বাদী হয়ে হামলাকারী মুকুলকে প্রধান আসামি করে ৬ ডিসেম্বর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিমুল ইসলাম বাংলারচিঠি ডটকমকে বলেন, বৃদ্ধকে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী

জামালপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

আপডেট সময় ০৭:৩৫:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ ডিসেম্বর ২০১৮