ঢাকা ০৭:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম তারেক রহমানের প্রত্যয় : বৈষম্যহীন আর্থ-সামাজিক উন্নয়ন: দারিদ্র্যমুক্ত ও টেকসই রাষ্ট্র গঠন জামালপুরে স্ক্রিপ্ট প্রকল্পের কার্যক্রম পরিদর্শন জামালপুরে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে মহাসড়ক অবরোধ শেরপুরের গারো পাহাড়ে বিশ্ব হাতি দিবস পালিত স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে দুই আসামির ১০ বছর করে আটকাদেশ ইসলামপুরে স্বাক্ষর জাল করে এতিম খানার অর্থ আত্মসাতের অভিযোগ মাদারগঞ্জে ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে এসএসসির ফল বিপর্যয়, ৪৩৯ জনে পাস ১১১ জামালপুরে সাক্ষরতা কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা বিষয়ক কর্মশালা সরিষাবাড়ীতে বিধবা নারীকে বিয়ে করায় ঘরছাড়া নবদম্পতি

জামালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের অ্যাডভোকেসি সভা

অ্যাডভোকেসি সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : বাংলারচিঠি ডটকম

জ্যেষ্ঠ প্রতিবেদক
বাংলারচিঠি ডটকম

জামালপুরে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। ২২ নভেম্বর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জামালপুর পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অ্যাডভোকেসি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আহমেদ কবীর। সভার শুরুতেই পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম আগামী ২৪-২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ পালনের বিস্তারিত কর্মসূচি তুলে ধরেন। তিনি জানান, প্রাতিষ্ঠানিক ডেলিভারি (প্রসব) বৃদ্ধি করি, প্রসব পরবর্তী পরিবার পরিকল্পনা প্রদ্ধতি নিশ্চিত করি- এই প্রতিপাদ্যের আলোকে সপ্তাহব্যাপী গর্ভবতী মায়েদের সুরক্ষায় জেলার স্বাস্থ্য বিভাগ ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর যৌথভাবে পরিবার কল্যাণ সেবা ও প্রচারণা চালাবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজীব কুমার সরকার, জামালপুরের উপ-সিভিল সার্জন চিকিৎসক মুন্তাকিম মাহমুদ সাদী, জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডল, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, এসএ টিভির সাংবাদিক ফজলে এলাহি মাকাম প্রমুখ।

পরে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক নিরঞ্জন বন্ধু দাম পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সভায় উপস্থিত সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেন। অ্যাডভোকেসি সভা ও প্রেস ব্রিফিং অনুষ্ঠানে স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পরিবার পরিকল্পনা সংশ্লিষ্ট বেসরকারি কয়েকটি ক্লিনিকের কর্মকর্তা ও চিকিৎসক এবং জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণশুনানি : জামালপুর রেলওয়ে স্টেশনের বিভিন্ন অভিযোগ, সমস্যার কথা শুনলেন ডিআরএম

জামালপুরে পরিবার কল্যাণ সেবা সপ্তাহের অ্যাডভোকেসি সভা

আপডেট সময় ০৬:০৪:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ নভেম্বর ২০১৮