ঢাকা ০২:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু মাদারগঞ্জে কিশোরী রূপসী হত্যা : প্রেমের সম্পর্কের টানাপোড়েনে ধর্ষণের পর শ্বাসরোধ প্রধানমন্ত্রীর ‘ক্লিন সিটি, গ্রিন সিটি’ পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার মন্ত্রীর অপহরণ করে ধর্ষণ, ৩ আসামির মৃত্যুদণ্ড মাদারগঞ্জে নজরুল বর্ষ উপলক্ষে সমাবেশ অনুষ্ঠিত ইসলামপুরে নজরুল বর্ষ উদযাপন শুরু ইসলামপুরে দোকান খোলা রাখায় ৩ ব্যবসায়ীকে জরিমানা ইসলামপুরে দুই সার ডিলারকে জরিমানা বিজিবির অভিযান : দেওয়ানগঞ্জ সীমান্তে ১৩ বস্তা সার জব্দ বকশীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ড : ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ক্ষতি অর্ধ কোটি টাকার

নরসিংদীতে সংঘর্ষে নিহত ২

বাংলারচিঠি ডটকম ডেস্ক॥
নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চল বাঁশগাড়ি ও নীলক্ষায় আওয়ামী লীগের সংঘর্ষে এসএসসি পরীক্ষার্থীসহ দুইজন নিহত হয়েছেন। খবর ডেইলি বাংলাদেশের।

নিহত তোফায়েল রানা একই গ্রামের আবদুল্লাহ ফকিরের ছেলে এবং স্থানীয় বাঁশগাড়ি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরিক্ষার্থী।

রায়পুরা থানার ওসি মহসিন উল কাদির বলেন, ১৬ নভেম্বর ভোরে বাঁশগাড়ি গ্রামের বালুমাঠ এলাকায় চেয়ারম্যান আশরাফুল হক,বাবুল মেম্বারের সর্মথক ও হাফিজুর রহমান সাহেদ সরকারের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে তোফায়েল রানা নিহত হয়। আহত হয় পেয়েরাকান্দী গ্রামের সফর আলীর দুই ছেলে সুমন মিয়া, মামুন মিয়া, মির্জাচর গ্রামের আবদুল খালেকের ছেলে সুমনসহ ছয়জন। তাদের নরসিংদী সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে সদর হাসপাতালে চিকিৎসা নেয়া গুলিবিদ্ধ ৩ জনকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ দিকে দুপুরে গোপীনাথপুর বীরগাঁও কান্দাপাড়া গ্রামে আওয়ামী লীগের সংঘর্ষে সোহরাব মিয়া নামে এক ব্যাক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ১০ জন। নিহত সোহরাব মিয়া একই এলাকার ওসামান মিয়ার ছেলে। নীলক্ষার সাবেক চেয়ারম্যান আবদুল হক সরকার ও বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলামের সমর্থকদের দ্বন্দ্ব দীর্ঘদিনের।এরই জেরে আবদুল হক সরকারের সমর্থকদের সঙ্গে তাজুল ইসলাম সরকারের সমর্থকদের সংঘর্ষ হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। মামলার প্রস্তুতি চলছে।
সূত্র : ডেইলি বাংলাদেশ

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে কেমিক্যালের ড্রাম কাটতে গিয়ে বিস্ফোরণ, ওয়েল্ডিং মিস্ত্রির মৃত্যু

নরসিংদীতে সংঘর্ষে নিহত ২

আপডেট সময় ০৬:৪৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ নভেম্বর ২০১৮