ঢাকা ০৯:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫, ২৮ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস জামালপুরে অপরাজেয় বাংলাদেশের সংযোগ প্রকল্পের উদ্যোগে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উদযাপিত আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট জাতীয় পরিবার পরিকল্পনা কৌশল প্রচার ও বিস্তার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জের ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত জামালপুর সদর উপজেলা পুষ্টি সমন্বয় সভা অনুষ্ঠিত সরিষাবাড়ীতে এম্পাওয়ারহারের উদ্যোগে মানবাধিকার দিবস পালিত পদত্যাগ করলেন উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ ১১ ডিসেম্বর, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা ’৭১ বিজয় পাইলাম, আজও মুক্তি পাইলাম না’ জামালপুরে মানবাধিকার দিবসে বক্তারা

নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

সাংবাদিকদের সাথে নকলা থানার নবাগত ওসি মতবিনিময় করেন। ছবি : বাংলারচিঠি ডটকম

শফিউল আলম লাভলু
নকলা (শেলপুর)প্রতিনিধি
বাংলারচিঠি ডটকম

শেরপুরের নকলা উপজেলায় সাংবাদিকদের সাথে নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ মতবিনিময় সভা করেছেন। ৬ নভেম্বর দিবাগত রাতে ওসির কার্যালয়ের কক্ষে কাজী শাহ নেওয়াজের সভাপতিত্বে ওই সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত বিভিন্ন সাংবাদিক ও পুলিশ প্রশাসনের কর্মকতাগণ উপস্থিত ছিলেন।

এ সময় অন্যান্যদের মধ্যে পুলিশ পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন, উপ-পরিদর্শক (এসআই) উমর ফারুক, দ্যা ডেইলি এশিয়ান এজ, দৈনিক আলোকিত বাংলাদেশ ও দেশবার্তাবিডি ডটকম এর প্রতিনিধি সাংবাদিক মো. মোশারফ হোসেন, দৈনিক স্বজনের প্রতিনিধি জাহাঙ্গীর হোসেন, দৈনিক তথ্য ধারার প্রতিনিধি শাহাজাদা স্বপন, মুভি বাংলা টিভি ও দৈনিক আমাদের অর্থনীতি’ প্রতিনিধি এবং শেরপুর প্রতিদিনের বার্তা সম্পাদক শফিউল আলম লাভলু, দৈনিক আজকের বাংলাদেশ’র প্রতিনিধি শফিউজ্জামান রানা প্রমুখ বক্তব্য রাখেন।

নকলা থানার নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ নেওয়াজ তার বক্তব্যে সাংবাদিক ও পুলিশ প্রশাসন কোন না কোন ভাবে তাদের কর্মক্ষেত্রে তথা দায়িত্ব পালনে ঝুঁকিতে থাকেন উল্লেখ করে একে অপরের সহায়ক মনোভাব নিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ডে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহবান জানান। চলমান পরিস্থিতি, আসন্ন জাতীয় একাদশ সংসদ নির্বাচন, মাদক, জুয়া, বাল্যবিবাহসহ বিভিন্ন সামাজিক অপরাধ নিরোধে করণীয় বিষয়ে একে অপরের সহায়ক ভুমিকা পালন করার আহবান করেন তিনি।

তিনি জানান যে, নকলায় ওসি হিসেবে যোগদানের আগে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। তিনি গাজীপুর জেলার কালীগঞ্জে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহন করেন। তিনি ২০০৫ সালে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হিসেবে কর্মজীবন শুরু করেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১২ ডিসেম্বর সরিষাবাড়ী পাক হানাদার মুক্ত দিবস

নকলায় সাংবাদিকদের সাথে নবাগত ওসি’র মতবিনিময়

আপডেট সময় ০২:৩৪:৩৫ অপরাহ্ন, বুধবার, ৭ নভেম্বর ২০১৮