ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ ৬৪ জেলায় বছরব্যাপী ক্রীড়া ক্যালেন্ডারের ঘোষণা ক্রীড়া প্রতিমন্ত্রীর প্রাথমিকে মিড ডে মিল পাবে ১ কোটি ১০ লাখ শিশু : ডা. জুবাইদা ইউরোপে সামরিক আগ্রাসন বন্ধে পুতিনকে ট্রাম্পের আহ্বান যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটিতে ভয়াবহ ঝড়, বিপর্যস্ত জনজীবন জিল বাংলা সুগার মিলে চিনি উৎপাদন শুরু ইসলামপুরে দেশীয় অস্ত্রের আঘাতে স্বর্ণ ব্যবসায়ীর মৃত্যু শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী

দেওয়ানগঞ্জে খাদ্য দিবস পালিত

দেওয়ানগঞ্জে বিশ্ব খাদ্য দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক
দেওয়ানগঞ্জ (জামালপুর), বাংলারচিঠি ডটকম

‘কর্ম গড়ে ভবিষ্যত, কর্মই গড়বে ২০৩০ এ ক্ষুধামুক্ত বিশ্ব’ এ প্রতিপাদ্যে ১৬ অক্টোবর জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় বিশ্ব খাদ্য দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করে।

দিবসটি উপলক্ষে ১৬ অক্টোবর সকালে বঙ্গবন্ধু চত্ত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মতিউর রহমান, মৎস্য কর্মকর্তা মাহমুদুর রহমান, শিক্ষা কর্মকর্তা আফতাব উদ্দিনসহ সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরিষাবাড়ীতে বিএনপিনেতা পলাশের অর্থায়নে কাঠের সাঁকো নির্মাণ

দেওয়ানগঞ্জে খাদ্য দিবস পালিত

আপডেট সময় ০৭:১৫:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ অক্টোবর ২০১৮