ঢাকা ০৫:১৪ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী গণমাধ্যম শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হবে: মির্জা ফখরুল শিশুদের স্কুলমুখী করতে মিড ডে মিল চালু করতে চাই : প্রতিমন্ত্রী মিল্লাত নকলায় আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন সংসদ সদস্য ফাহিম চৌধুরী প্রীতি ফুটবল ম্যাচে স্বপ্ননীড় একাদশ চ্যাম্পিয়ন জামালপুরে ধর্মীয় নেতৃবৃন্দের সাথে শিশু সুরক্ষা বিষয়ক মতবিনিময় নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে কোনো ভর্তি পরীক্ষা গ্রহণ করা হবে না জুলাই গণঅভ্যুত্থান : আকাশের দিকে তাকিয়ে এক শহিদের স্ত্রীর আকুতি জামালপুরে এপির উদ্যোগে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

দেওয়ানগঞ্জে ত্রাণ দিল হিজড়ারা

হিজড়াদের উদ্যোগে দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

মদন মোহন ঘোষ, দেওয়ানগঞ্জ ॥
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন হিজড়া মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ১ অক্টোবর উপজেলার নদীভাঙ্গা, বন্যায় ক্ষতিগ্রস্ত, প্রতিবন্ধী, দুস্থ ও অসহায় ৮০টি পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় হতে প্রাপ্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

ত্রাণের প্রতিটি বস্তায় ছিল পাঁচকেজি চাল, এককেজি ডাল, এককেজি চিড়া, এককেজি মুড়ি, বিস্কুট, মোমবাতি, দিয়াশলাই ও খাবার স্যালাইন। কালিকাপুর ঝালপাড়া সড়কে অবস্থিত হিজড়া মানব কল্যাণ সংস্থার কার্যালয় থেকে এ সমস্ত ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ নিতে আসা দুস্থরা। ছবি : বাংলার চিঠি ডটকম

ত্রাণ বিতরণের সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা রফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হাসান, সংগঠনের সভাপতি কেয়া আক্তার মুন্নি, সহসভাপতি রাবিয়া আক্তার, কার্যকরী সদস্য মিনতী আক্তার, নদী আক্তার, মারুফা আক্তার, সাইদুর রহমান প্রমুখ।

সংস্থার সভাপতি কেয়া আক্তার মুন্নি জানান, সংগঠনটি ইতিমধ্যেই বাল্যবিয়ে বন্ধ, শিশু ও নারী নির্যাতনের বিরুদ্ধে প্রত্যন্ত এলাকাগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতি ইউনিয়নে গড়ে তোলা হবে প্রাইমারি হেলথ কেয়ার ইউনিট : প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক সহকারী

দেওয়ানগঞ্জে ত্রাণ দিল হিজড়ারা

আপডেট সময় ০৮:৫৬:০৪ অপরাহ্ন, সোমবার, ১ অক্টোবর ২০১৮