ঢাকা ০৩:৩৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

সভায় বক্তব্য রাখেন জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমি। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
‘সবার আগে শিশু এই নীতিতে অটল থেকে ভাববো সকল কিছু’ এই আওয়াজ তুলে উন্নয়ন সংঘ জন্মলগ্ন থেকে শিশু সুরক্ষায় কাজ করছে। এরই ধারাবাহিকতায় ২২ সেপ্টেম্বর আইনের সংস্পর্শ ও সংঘাতে জড়িয়ে পড়া শিশুদের প্রাতিষ্ঠানিক দায়িত্ব উন্নয়ন (আইআইআরসিসিএল) প্রকল্পের আওতায় জামালপুর সদর থানায় প্রতিষ্ঠিত শিশু কল্যাণ ও নারী সহায়তা কেন্দ্রে অনুষ্ঠিত হয় শিশু কল্যাণ কমিটির সভা ।

জামালপুর পৌরসভার প্যানেল মেয়র সায়মা হামজা সিমির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংঘের মানবসম্পদ বিভাগের পরিচালক জাহাঙ্গীর সেলিম, হযরত শাহজামাল (রহ:) উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আসাদুজ্জামান, জামালপুর প্রেসক্লাবের সহসভাপতি (সহযোগী) জাহিদ আনোয়ার জাকির, শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা জ্যোৎস্না বেগম, নিকাহ নিবন্ধক আবু হানিফ, উন্নয়ন সংঘের অঞ্চল ব্যবস্থাপক মিনারা পারভীন, সমাজ কর্মী আরজু মিয়া, কমিউিনিটি ভলেন্টিয়ার জিল্লুর রহমান প্রমুখ।

সভায় কোনো শিশু আটক হয়ে থানায় আসার সাথে সাথে শিশু বিষয়ক পুলিশ কর্মকর্তা অবহিত হবেন এবং তার সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা। এ ছাড়া সদস্যরা শিশুবিয়ে প্রতিরোধসহ সকল প্রকার শিশু নির্যাতন রোধে শিশু কল্যাণ কমিটির মাধ্যমে সামাজিক আন্দোলন গড়ে তোলার অঙ্গীকার করেন।

উল্লেখ, ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহায়তায় অপরাজেয় বাংলাদেশের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে জামালপুরে উন্নয়ন সংঘ এই প্রকল্পটি বাস্তবায়ন করছে। ইতিমধ্যে এই প্রকল্পের আওতায় আইনের সাথে জড়িত হয়ে শতাধিক শিশু সুরক্ষিত হয়েছে। এক্ষেত্রে সদর থানা পুলিশ, প্রবেশন কর্মকর্তা, উন্নয়ন সংঘের সমন্বিত উদ্যোগ বিশাল ভূমিকা রেখেছে সভা সূত্র জানায়।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

জামালপুরে শিশু কল্যাণ কমিটির সভা

আপডেট সময় ০৭:৩৬:৪২ অপরাহ্ন, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮