ঢাকা ০৯:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার : তথ্য প্রতিমন্ত্রী জামালপুরে সাংবাদিকদের নিয়ে জেন্ডার বিষয়ক কর্মশালা সমাপ্ত বকশীগঞ্জে মাটিকাটার অভিযোগে ৫০ হাজার টাকা জরিমানা জামালপুরে জেলা শ্রমিকদলের বিক্ষোভ মিছিল, সমাবেশ অনুষ্ঠিত জামালপুর সরকারি জাহেদা সফির মহিলা কলেজের নবনির্মিত তিনটি ভবন উদ্বোধন দেওয়ানগঞ্জে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত জামালপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত জামালপুরে মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব ও প্রতিরোধে করণীয় আলোচনা সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে নাশকতা মামলায় সাবেক সংসদ সদস্যের পিএস গ্রেপ্তার

জনগণকে অসম্মান করে বিএনপি’র ‘নালিশ’ সংকীর্ণ মানসিকতা : ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের

বাংলার চিঠি ডটকম ডেস্ক॥
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণকে অসম্মান করে বিদেশীদের কাছে নালিশ বিএনপির সংকীর্ণ মানসিকতা পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, ‘তারা (বিএনপি) বিদেশীদের কাছে নালিশ করে দেশ ও জনগণকে অসম্মান করেছে। জনগণকে অসম্মান করার বিষয়ে আমি জনগণের বিবেকের আদালতে পাল্টা নালিশ করছি।’

ওবায়দুল কাদের ১৫ সেপ্টেম্বর সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির ওয়েব সাইটের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনার স্বপ্ন নেক্সট জেনারেশন, এদের (বিএনপি) স্বপ্ন নেক্সট ইলেকশন, ক্ষমতা ছাড়া এরা কিছুই বুঝে না। বিএনপি নামক দলটি ও তার দোসররা ক্ষমতাকেন্দ্রিক রাজনীতি করে।

তিনি বলেন, ‘আপনারা বাংলাদেশের রাজনীতি করেন, দেশের গণতন্ত্র নিয়ে আপনাদের কোন নালিশ থাকলে আপনার জনগণের কাছে নালিশ করুন।’

‘ভোট দেবে জনগণ, বিদেশীরা কি ক্ষমতায় বসাবে’- এমন প্রশ্ন রেখে সেতুমন্ত্রী কাদের বলেন, কোন বিদেশী শক্তি দেশে কাউকে ক্ষমতায় বসাতে পারবে না। জনগণের প্রতি আস্থা থাকলে বিএনপির নেতারা বিদেশে গিয়ে নালিশ করে দেশকে ছোট করার মতো ছোট মানসিকতার পরিচয় দিতে পারতেন না।

দেশের পরিস্থিতি নিয়ে বিএনপি’র কাছে প্রশ্ন রেখে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘এদেশ কি জিম্বাবুয়ে, এই দেশ কি ইয়েমেন, এই দেশ কি আফগানিস্তান, এই দেশ কি সোমালিয়া এই দেশ কি সুদান এই দেশে কি কঙ্গো এই দেশকি সিরিয়ার মতো যুদ্ধ বিধ্বস্ত যে, এই দেশকে নিয়ে নালিশ করতে হবে? দেশকে ছোট করতে হবে? এর মাধ্যমে দেশের জনগণকে অসম্মান করা হচ্ছে বলেও উল্লেখ করেন ওবায়দুল কাদের।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. হোসেন মনসুর, উপ-কমিটির সদস্যসচিব ও আওয়ামী লীগের বিজ্ঞান প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর।

এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগের সাংষ্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার রোধ ও আওয়ামী লীগের উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরতে দলটি বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপকমিটির ওয়েব সাইট ‘ এসটিএসসি.এএলবিডি.ওআরজি’র উদ্বোধন করা হয়।

বিএনপি জামায়াত জাতীয় নির্বাচনের আগে অবৈধ পন্থা অবলম্বন করবে আর অপপ্রচার করে সরকারকে বেকায়দায় ফেলবে। এই ষড়যন্ত্র প্রতিরোধের সঠিক তথ্য জনগণের কাছে তুলে ধরতেই এই ওয়েবসাইট কাজ করবে।

দলের কেন্দ্রীয়, জেলা, উপজেলার বিজ্ঞান ও প্রযুক্তি বিয়ষক সম্পাদকগণ এই সাইটে যুক্ত থাকবেন।
সূত্র : বাসস

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জনগণকে অসম্মান করে বিএনপি’র ‘নালিশ’ সংকীর্ণ মানসিকতা : ওবায়দুল কাদের

আপডেট সময় ০৯:১১:২৩ অপরাহ্ন, শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮