ঢাকা ০৮:৩০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বরাদ্দ বৃদ্ধি করে ২৫ কোটি টাকা করা হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী শেরপুর গারো পাহাড়ের হাতির অভয়ারণ্য ঘোষণায় সেমিনার অনুষ্ঠিত জামালপুরে ১৭৫ বছরের সাহিত্য-সাময়িকী নিয়ে আলোচনা, কবিতা পাঠ শেরপুর নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জের অপসারণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত ইসলামপুরে বজ্রপাতে পল্লী চিকিৎসকের মৃত্যু মরিয়মের মরদেহ উদ্ধার জামালপুর জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট একটি সফল আয়োজন : কিছু পর্যালোচনা জামালপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান শুরু মাদারগঞ্জে বেশি দামে সার বিক্রি, এক ডিলারকে জরিমানা

যুব বাংলাদেশ গেমসে রানার আপ জামালপুর জেলা হ্যান্ডবল দলকে সংবর্ধনা

বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। ছবি : এম আলমগীর

নিজস্ব প্রতিবেদক, জামালপুর॥
সম্প্রতি ঢাকায় অনুষ্ঠিত প্রথম যুব বাংলাদেশ গেমসে জামালপুর জেলার ছেলে ও মেয়েদের হ্যান্ডবল দল রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় তাদেরকে সংবর্ধনা দিয়েছে জামালপুর মেরিলিবোন ক্রিকেট ক্লাব। ৭ সেপ্টেম্বর রাতে জামালপুর জেলা পরিষদ মিলনায়তনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সভাপতি ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাউন্সিলর মির্জা জিল্লুর রহমান শিপনের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আহমেদ কবীর। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার আব্দুল্লাহ আল মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জামালপুর টেনিস ক্লাবের সাধারণ সম্পাদক খন্দকার মো. রেজাউল করিম, জামালপুর স্পোর্টস একাডেমির সভাপতি মো. শফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান আউয়াল, মেরিলিবোন ক্রিকেট ক্লাবের সহসভাপতি আহসান হাবীব লিটন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, ক্রীড়া সংগঠক সাখাওয়াত হোসেন তপন, দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, মেয়েদের জেলা হ্যান্ডবল দলের অধিনায়ক ও জাতীয় দলের খেলোয়াড় মিষ্টি খাতুন, ছেলেদের জেলা হ্যান্ডবল দলের অধিনায়ক শান্ত, জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা, জেলা ছাত্রলীগের সভাপতি নিহাদুল আলম নিহাদ প্রমুখ।

অতিথিদের সাথে রানার আপ দলের (ছেলে) খেলোয়াড়বৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম
অতিথিদের সাথে রানার আপ দলের (মেয়ে) খেলোয়াড়বৃন্দ। ছবি : বাংলার চিঠি ডটকম

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক আহমেদ কবীর শত সমস্যা ও প্রতিকূলতার মাঝেও যুব গেমসে রানার আপ হওয়ার গৌরব অর্জন করায় জেলা হ্যান্ডবল দলের ছেলে ও মেয়েদের আন্তরিক শুভেচ্ছা জানান এবং তারা যাতে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে আরো ভালো ফলাফল বয়ে আনতে পারে এর জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহায়তার আশ্বাস দেন।

পরে জামালপুরের তারকা খেলোয়াড়দের সৌজন্যে এক নৈশ্যভোজের আয়োজন করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলাদেশে মাদক নির্মূলে খেলাধুলার বিকল্প নেই : বেসামরিক বিমান মন্ত্রী এম. রশিদুজ্জামান

যুব বাংলাদেশ গেমসে রানার আপ জামালপুর জেলা হ্যান্ডবল দলকে সংবর্ধনা

আপডেট সময় ০৭:৪৮:৫৫ অপরাহ্ন, শনিবার, ৮ সেপ্টেম্বর ২০১৮