ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল জামালপুরে খবরের কাগজ বন্ধুজনের সভা অনুষ্ঠিত দেওয়ানগঞ্জে ৩০০ পরিবার পেল জাকাত ফাউন্ডেশন অব আমেরিকার খাদ্য সহায়তা নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল শেরপুরে জাতীয়তাবাদী সমবায় দলের মতবিনিময় সভা অনুষ্ঠিত একনেকে ১ লাখ ৬৮ হাজার ৭৮০ কোটি টাকার মেট্রোরেলের ৩ প্রকল্পসহ ১২ প্রকল্প অনুমোদন জাতীয় গ্রিডে দিনে আরো ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ শুরু : জ্বালানি প্রতিমন্ত্রী ৭ দফা দাবি বাস্তবায়নে জামালপুরে দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত বকশীগঞ্জের লাউচাপড়া পর্যটন কেন্দ্রের উন্নয়নে কনসালটেন্ট সভা অনুষ্ঠিত কুলকান্দিতে ইউনিয়ন বিএনপিরকর্মী সমাবেশ অনুষ্ঠিত

সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ, নাগরিক দুর্ভোগ চরমে

মমিনুল ইসলাম কিসমত, সরিষাবাড়ী ॥
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ রয়েছে। পানির অভাবে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে। পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় পৌরসভার পানির পাম্প চালু করা সম্ভব হচ্ছে না বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্র জানায়, সরিষাবাড়ী পৌরসভায় তিনটি পানির পাম্প রয়েছে। গত সপ্তাহে সাবেক ১ নম্বর ওয়ার্ডের পাম্প এরিয়ার পিডিবি’র বৈদ্যুতিক ট্রান্সফর্মারটি বিকল হয়ে পড়ে। এতে পৌরসভার মূল শহর আরামনগর বাজারসহ অন্তত ১০টি গ্রামে পানি সরবরাহ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। পানির অভাবে খাওয়া ও গোসলসহ নিত্য নৈমিত্তিক কাজ এবং প্রচন্ড তাপদাহে দুর্ভোগ সৃষ্টি হয়েছে।

এদিকে আগত ঈদুল আজহাকে সামনে রেখে পানি সরবরাহ চালু হওয়ার সম্ভাবনা না থাকায় নাগরিকদের মধ্যে হতাশা ও পৌর কর্তৃপক্ষের ওপর ক্ষোভ বিরাজ করছে।

এ ব্যাপারে সরিষাবাড়ী পৌরসভার মেয়র রুকুনুজ্জামান রোকন বলেন, নতুন ট্রান্সফর্মারের জন্য কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। বন্ধ পানি সরবরাহ চালু করতে চেষ্টা করা হচ্ছে।

পিডিবি’র সহকারী প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, বিকল হওয়া ট্রান্সর্ফমার পৌরসভার নিজস্ব। নতুন ট্রান্সফর্মার আসলেই বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

জামালপুর জেলা যুবদলের প্রতিবাদ মিছিল

সরিষাবাড়ী পৌরসভায় সাতদিন ধরে পানি সরবরাহ বন্ধ, নাগরিক দুর্ভোগ চরমে

আপডেট সময় ১০:৫২:৫৮ অপরাহ্ন, সোমবার, ২০ অগাস্ট ২০১৮