ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার ডেঙ্গু নিয়ে জনসচেতনতা বাড়াতে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জামালপুরে এডিপির উদ্যোগে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত জামালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ২০ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার প্রস্তাবিত জায়গায় ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের দাবিতে মানববন্ধন ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ চলছে, প্রথম ধাপে ৩ ইউনিয়ন নকলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে দুর্যোগ মোকাবিলাবিষয়ক মহড়া অনুষ্ঠিত শেরপুর সদর ও নকলা উপজেলায় পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান শেরপুরে পূবালী ব্যাংকের ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন

ফটো সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন

জামালপুর প্রেসক্লাবের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

নিজস্ব প্রতিবেদক, জামালপুর ॥
ঢাকায় নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ছবি ও সংবাদ সংগ্রহের সময় চারজন ফটোসাংবাদিককে নির্মম নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জামালপুর প্রেসক্লাব ও বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখা। ১১ আগস্ট বেলা ১২টার দিকে শহরের দয়াময়ী মোড়ে এ কর্মসূচি পালিত হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি আজিজুর রহমান ডলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দুলাল হোসাইন, চ্যানেল আইয়ের সাংবাদিক হাফিজ রায়হান সাদা, এটিএন বাংলার সাংবাদিক মো. লুৎফর রহমান, সময়টিভির সাংবাদিক জাহাঙ্গীর আলম, কালের কণ্ঠের সাংবাদিক মোস্তফা মনজু, সমকালের সাংবাদিক আনোয়ার হোসেন মিন্টু, বাসসের সাংবাদিক মোখলেছুর রহমান লিখন, ইউএনবির সাংবাদিক বজলুর রহমান, দৈনিক আলোচিত জামালপুরের নির্বাহী সম্পাদক সাযযাদ আনসারী, বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন জেলা শাখার সভাপতি মো. আনোয়ার হোসেন প্রমুখ।

ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের মানববন্ধন। ছবি : বাংলার চিঠি ডটকম

মানববন্ধনে বক্তারা ঢাকায় পেশাগত দায়িত্বপালনের সময় ফটোসাংবাদিকদের নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে এ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে সারাদেশে কর্মরত সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। আয়োজক এ দুটি সংগঠনের কর্মকর্তা ও সদস্য ছাড়াও জেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ মানববন্ধনে অংশ নেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে জীবন্ত পাখি খাদক সাদুল্লাহ গ্রেপ্তার

ফটো সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে জামালপুরে সাংবাদিকদের মানববন্ধন

আপডেট সময় ০৫:১৪:৩৮ অপরাহ্ন, শনিবার, ১১ অগাস্ট ২০১৮