ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল জুলাই সনদের প্রতিটি অক্ষর, প্রতিটি শব্দ বাস্তবায়ন করা হবে : প্রধানমন্ত্রী দেশের সরকারি গুদামে ১৭.৭১ লাখ মেট্রিক টন খাদ্য মজুদ রয়েছে : খাদ্যমন্ত্রী ভবিষ্যৎ প্রজন্মকে তৈরি করতে রাষ্ট্রের দায়িত্ব তরুণ প্রজন্মকে পৃষ্ঠপোষকতা দেওয়া : তথ্যমন্ত্রী অনূর্ধ্ব-১৮ মহিলা জোনাল ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ট্রফি উন্মোচন জামালপুরে জরুরি হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু মাদারগঞ্জে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু ২৫০ শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালের রুগ্নদশার অবসান চাই কাল পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সঙ্গে আইএমএফ-এর শর্তের সম্পর্ক নেই : অর্থমন্ত্রী

জামালপুরে বৃক্ষমেলা শুরু

ফিতা কেটে বৃক্ষমেলার উদ্বোধন করেন সংসদ সদস্য মো. রেজাউল করিম হিরা। ছবি : বাংলার চিঠি ডটকম

বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

এম আলমগীর, জামালপুর ॥
‘অপ্রতিরোধ্য দেশের অগ্রযাত্রা, ফলের পুষ্টি দেবে নতুন মাত্রা’ এই প্রতিপাদ্যের আলোকে সারা দেশের ন্যায় জামালপুরেও ৫ আগস্ট সাতদিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা এবং ফলদ বৃক্ষমেলা শুরু হয়েছে। শহরের অফিসার্স ক্লাব প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়েছে। বৃক্ষমেলা উদ্বোধন উপলক্ষে ৫ আগস্ট সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বৃক্ষমেলা উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বকুলতলা চত্বর থেকে বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ও বৃক্ষমেলার উদ্বোধন করেন জামালপুর সদর ৫ আসনের সংসদ সদস্য মো. রেজাউল করিম হিরা।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ কবির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার বাছির উদ্দিন, ময়মনসিংহ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা প্রান্তোষ চন্দ্র রায়, জামালপুর পৌরসভার মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, জেলা কৃষকলীগের সভাপতি সৈয়দ মোখলেছুর রহমান জিন্নাহ, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইন্সটিটিউটের সভাপতি কৃষিবিদ এস এম জিয়াউল হক, জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা আবু হানিফ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক তারিকুল ফেরদৌস।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন, বন বিভাগ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জেলা পরিষদ, পৌরসভা, জামালপুর চেম্বারের কর্মকর্তা ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ অংশ নেন।

সংসদ সদস্য মো. রেজাউল করিম হিরা অন্যান্য অতিথিদের সাথে নিয়ে বৃক্ষমেলার স্টলগুলো ঘুরে দেখেন। ছবি : বাংলার চিঠি ডটকম

জামালপুর জেলা পরিষদ, পৌরসভা ও দি জামালপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সার্বিক সহযোগিতায় জামালপুর জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সাতদিনব্যাপী এ বৃক্ষমেলার আয়োজন করেছে। মেলায় ২৭টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত মেলা চলবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদকাসক্ত ছেলেকে ধরিয়ে দিলেন মা, হল ছয় মাসের জেল

জামালপুরে বৃক্ষমেলা শুরু

আপডেট সময় ০৮:০৯:৩৮ অপরাহ্ন, রবিবার, ৫ অগাস্ট ২০১৮