ঢাকা ০২:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালী করাই বিএনপির অঙ্গীকার: সালাহউদ্দিন আহমদ বাংলাদেশের আইন মেনেই তাকে ফেরত আসতে হবে: তথ্যমন্ত্রী জামালপুরে জামায়াতের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামালপুরে বিএনপির বিক্ষোভ মিছিল জামালপুর বাস-মিনিবাস কল্যাণ তহবিলের চেক পেল ৪ পরিবার ইসলামপুরে ইটভাটায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান, সাড়ে চার লাখ টাকা জরিমানা জামালপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপনের বিভিন্ন কর্মসূচি শুরু সীমান্ত দিয়ে আসছে মাদক-গরু- প্রসাধনী পণ্য, অভিযানেও থামছে না চোরাচালান ​সরিষাবাড়ীতে জিয়া সৈনিকের সাইনবোর্ড ভেঙে প্যানা টানানোর অভিযোগ, বিচার দাবি বিএনপির

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা বের হয়। ছবি : বাংলার চিঠি ডটকম

শফিউল আলম লাভলু, নকলা ॥
শেরপুরের নকলায় উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ১৯ জুলাই সকালে ‘স্বয়ংসম্পূর্ণ মাছে দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৮ উদযাপন উপলক্ষে শোভাযাত্রা বের করা হয়।

জাতীয় মৎস্য সপ্তাহের শোভাযাত্রাটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ পুকুরে দেশীয় জাতের মাছের পোনা অবমুক্ত করা হয়।

পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজীব কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম মাহবুবুল আলম সোহাগ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, সাবেক প্রধান শিক্ষক মজিবর রহমান, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আলমগীর আজাদ, উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাবিহা খাতুন, মৎস্যচাষী, মৎস্যজীবীসহ বিভিন্ন পেশাজীবীরা বক্তব্য রাখেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শ্রমবাজারের চাহিদা অনুযায়ী কর্মীদের দক্ষ করে গড়ে তুলতে পদক্ষেপ নিচ্ছে সরকার : প্রধানমন্ত্রী

নকলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে শোভাযাত্রা

আপডেট সময় ০৬:৫০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুলাই ২০১৮