ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর পবিত্র ঈদুল আজহা ১০ জিলহজ, ২৮ মে, বৃহস্পতিবার সংসদে কার্যকর ভূমিকা রাখতে নারী এমপিদের প্রস্তুত হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর র‌্যাবের কিছু কর্মকর্তার অপরাধের দায় পুরো প্রতিষ্ঠান নিতে পারে না : স্বরাষ্ট্রমন্ত্রী মিড-ডে মিলে মায়েদের সম্পৃক্ততায় গার্ডিয়ান কমিটি গঠনের নির্দেশ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর জামালপুরে ভিক্ষুকের হাতকে কর্মীর হাতে রূপান্তর করার ছোট গল্পের সৃষ্টি মুক্তিযোদ্ধারা সম্মানের সাথে বেঁচে থাকার অধিকার চায় : বীর প্রতীক হাকিম পর্যটন হবে কর্মসংস্থান ও অর্থনীতির বড় চালিকাশক্তি : প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান জামালপুরে ভূমিসেবা মেলা উপলক্ষে সংবাদ সম্মেলন, মেলা উদ্বোধন ১৯ মে ২০২৮ সালে নতুন শিক্ষাক্রম পাবে প্রাথমিকের শিক্ষার্থীরা : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী

শেরপুরে মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম

মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশু। ছবি : বাংলারচিঠি ডটকম

সুজন সেন, শেরপুর ॥
শেরপুরের একটি নার্সিং হোমে মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম হয়েছে। ৭ জুলাই বিকেলে শেরপুর শহরের মাধবপুরে ফ্যামেলি নার্সিং হোমে এ শিশুর জন্ম হয়।

পৌর শহরের চাপাতলী এলাকার রিকশাচালক রুবেল মিয়ার স্ত্রী রেহেনা বেগম এই মাথা জোড়া লাগা যমজ শিশুর জন্ম দেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শেরপুরের সিনিয়র গাইনি বিশেষজ্ঞ ডাক্তার আব্দুল গণি ওই মাথা জোড়া লাগা যমজ নবজাতককে ভূমিষ্ঠ করান।

ওই শিশুর নানা আমিনুল ইসলাম জানান, যমজ শিশু দুটি ও তাদের মা সুস্থ রয়েছেন। নবজাতকরা জন্মের পর থেকে তাদের মায়ের বুকের দুধ পান করছে।

ফ্যামিলি নার্সিং হোমের স্বত্বাধিকারী চিকিৎসক এম এ বারেক তোতা জানান, এটা ব্যতিক্রমধর্মী একটা অপারেশন। দুটো বাচ্চার মাথা একসঙ্গে জোড়া লাগা। এটা জটিল একটা অবস্থা। প্রসূতি মা সুস্থ হয়ে উঠলেই উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হবে।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারগঞ্জে উঠানের গর্তের পানিতে ডুবে প্রাণ গেল দেড় বছরের শিশুর

শেরপুরে মাথা জোড়া লাগা যমজ কন্যাশিশুর জন্ম

আপডেট সময় ০৫:৩৩:০৯ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮