ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা জামালপুরে নারী উদ্যোক্তাকে মারধর, হামলাকারীদের শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন জামালপুরে উদ্বোধন হলো টার্ফ এন্ড ক্যাফে জামালপুরে বিশ্ব শিশু অধিকার দিবস পালিত দোস্ত এইডের শিক্ষাবৃত্তির আওতায় উচ্চশিক্ষায় স্বপ্নপূরণের পথে শিক্ষার্থীরা আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ইসলামপুরে বিএনপির বিক্ষোভ মিছিল ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে সমুচিত জবাব দিতে হবে : প্রধানমন্ত্রী এআই নিয়ন্ত্রণে ‘বৈশ্বিক বিধিবিধানের’ বিরোধিতা যুক্তরাষ্ট্রের: ট্রাম্প জননিরাপত্তা নিশ্চিতে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন আওয়ামী লীগের নৈরাজ্যর প্রতিবাদে জামালপুরে কৃষকদলের বিক্ষোভ মিছিল

ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাধুরপাড়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ২৩ সেপ্টেম্বর, বুধবার রাতে সাধুরপাড়া ইউনিয়নের কে বি মডেল উচ্চ বিদ্যালয়ের হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সাধুরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি গাজীউর রহমান মোল্লাকে আসন্ন নির্বাচনে বিএনপির একক প্রার্থী হিসাবে সমর্থন করেন নেতা-কর্মীরা। একই সঙ্গে তাকে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানানো হয়।

সভায় ইউনিয়ন বিএনপির জ্যেষ্ঠ সহ-সভাপতি কারিমুল বলেন, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূলের নেতা-কর্মীদের মতামতকে গুরুত্ব দিয়ে সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে দলীয় প্রার্থী হিসাবে সমর্থন দেওয়ার জন্য দলের সংশ্লিষ্ট নেতাদের প্রতি আহ্বান জানান।

গাজীউর রহমান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মিলন গাজী, দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক মো. শাহিন খান, সহ-সভাপতি মানিক খান, সামিউল হক, যুগ্ম সাধারণ সম্পাদক আকরাম হোসেন মেম্বার ও আব্দুর করিম মোল্লা।

এ ছাড়া দপ্তর সম্পাদক শাহ আলম মুল্লুক খান, প্রচার সম্পাদক গাজী সুজাউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি রুহুল আমিন মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজ, ছাত্রদলের সভাপতি শফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবু সাঈদ সুজন, কৃষকদলের সভাপতি আব্দুল কাদির এবং উপজেলা ছাত্রদলের যুগ্মআহ্বায়ক ফিরুজ কবিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় নেতা-কর্মীরা সাধুরপাড়া ইউনিয়নে গাজীউর রহমান মোল্লাকে বিএনপির একক প্রার্থী হিসাবে সমর্থন করেন। একই সঙ্গে বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে তার পক্ষে দলীয় সমর্থন ও মনোনয়ন দেওয়ার দাবি জানান। সভায় উপস্থিত নেতা-কর্মীরা বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ও জামালপুর-১ (বকশীগঞ্জ-দেওয়ানগঞ্জ) আসনের সংসদ সদস্য এম. রশিদুজ্জামান মিল্লাতের কাছে বিষয়টি বিবেচনার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে গাজীউর রহমান মোল্লা এই প্রতিবেদককে বলেন, দলীয় নেতা-কর্মীদের মতামত ও সমর্থনে তিনি উৎসাহিত। দলীয় সিদ্ধান্তকে গুরুত্ব দিয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

জনপ্রিয় সংবাদ

জন্মদিনে প্রধানমন্ত্রীকে শিশু-কিশোরদের শুভেচ্ছা

ইউপি নির্বাচন : বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৯:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬