ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

জামালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করায় জামায়াত প্রার্থীকে শোকজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে তার কর্মী-সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রা করায় জামালপুর-৫ (সদর) আসনের জামায়াত প্রার্থী জেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারকে শোকজ করা হয়েছে। ৭ ফেব্রুয়ারি, শনিবার নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি এই শোকজ নোটিশ জারি করেন।

নোটিশ সূত্রে জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ (সদর) সংসদীয় আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মাওলানা মুহাম্মদ আব্দুস সাত্তারের পক্ষে তার কর্মী-সমর্থকেরা মোটরসাইকেল শোভাযাত্রাসহ শোভাযাত্রা করে নির্বাচনি প্রচারণা চালাচ্ছেন।

প্রচারণার এমন ভিডিও নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দৃষ্টিগোচর হয়েছে। একজন প্রার্থী হিসাবে মুহাম্মদ আব্দুস সাত্তার ও তার সমর্থকদের এরূপ কর্মকান্ড সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি-৯ (ক) এর সুস্পষ্ট লঙ্ঘন। তাই অভিযোগের বিষয়ে কেন নির্বাচন কমিশন বরাবর সুপারিশসহ প্রতিবেদন প্রেরণ করা হবে না সেই বিষয়ে নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির কার্যালয়ে আগামী ৮ ফেব্রুয়ারি, রবিবার বেলা ১২টায় সশরীরে প্রার্থীকে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার জন্য কারণ দর্শানোর নির্দেশ প্রদান করা হয়।

নির্বাচনি এলাকা-১৪২ জামালপুর-৫ এর নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত জামালপুর অর্থঋণ আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. ইকবাল মাহমুদ এই নির্দেশ দেন। কারণ দর্শানোর নোটিশটি দ্রুত পাঠানোর জন্য জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন বিচারিক কমিটি।

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

জামালপুরে মোটরসাইকেল শোভাযাত্রা করায় জামায়াত প্রার্থীকে শোকজ

আপডেট সময় ১০:৩১:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬