ঢাকা ১০:৫০ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে দেওয়ানগঞ্জে মানববন্ধন জনগণকে দেওয়া সকল প্রতিশ্রুতি রক্ষা করছে বিএনপি : সংসদ সদস্য শামীম তালুকদার প্রকৃতি রক্ষার বৈশ্বিক লক্ষ্য অর্জনের উপায় খুঁজতে আর্মেনিয়ায় জাতিসংঘ সম্মেলন শুরু ট্রাম্পের সমালোচনার মুখে উত্তেজনা প্রশমনে মার্কিন দূতদের সঙ্গে জেলেনস্কির আলোচনা জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই মাদারগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বস্তুনিষ্ঠতা এবং পেশাদারিত্ব কালবেলাকে শীর্ষে নিয়ে গেছে : অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া মামুন। জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র জ্বালানি নিরাপত্তায় মাইলফলক : বিজ্ঞান ও প্রযুক্তি সচিব

নকলায় কোরআনে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

নকলা : হাফেজদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ।ছবি : বাংলারচিঠিডটকম

শেরপুরের নকলায় আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর সহযোগিতায় ৬৪ জন কোরআনে হাফেজ ও হাফেজাদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ করা হয়েছে। ৬ জানুয়ারি, ঙ্গলবার দুপুরে উপজেলার বানেশ্বর্দী ইউনিয়নের হাবীবে জান্নাত মহিলা মাদরাসা এবং এতিমখানা মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে হাফেজদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন এবং বক্তব্য রাখেন গ্লোবাল এইড ট্রাস্ট ইউকে-এর চেয়ারম্যান ড. এ এস এম আশরাফ মাহমুদ।

ড. এ এস এম আশরাফ মাহমুদ বলেন, অসহায় মানুষের পাশে থেকে একটি সুন্দর সমাজ গড়তে কাজ করছি। এ পর্যন্ত আমাদের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রায় দেড় কোটি মানুষ উপকৃত হয়েছেন। হাফেজদের এই সম্মাননা তাদের আগামীর পথচলায় অনুপ্রেরণা জোগাবে।

জানা গেছে, ২০০৮ সালে প্রতিষ্ঠার পর ২০০৯ সাল থেকে সংস্থাটি দেশ ও বিদেশে তাদের আর্তমানবতার সেবামূলক কার্যক্রম শুরু করে। বর্তমানে শিক্ষা, স্বাস্থ্য ও দুর্যোগ ব্যবস্থাপনায় এই সংস্থাটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

সংস্থাটির উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে রয়েছে শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের জরুরি সহায়তা, বিশুদ্ধ সুপেয় পানির জন্য টিউবওয়েলের ব্যবস্থা ও মসজিদ নির্মাণ, অসহায় পরিবারের জন্য গৃহনির্মাণ, গরিব ও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, এতিম ও হাফেজদের নিয়মিত আর্থিক সহযোগিতা।

এ সময় গ্লোবাল এইড ট্রাস্টের কান্ট্রি ম্যানেজার আনোয়ার হোসেন, লোকাল প্রতিনিধি আব্দুল আওয়াল, মাদরাসার প্রতিষ্ঠাতা মো. মনিরুজ্জামান, শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং গ্লোবাল এইড ট্রাস্টের অন্যান্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

ইসলামপুর প্রেসক্লাবে ডেইলি বাংলাদেশ পোর্টালের সম্পাদক শাহিদকে সংবর্ধনা

নকলায় কোরআনে হাফেজদের মাঝে ক্রেস্ট ও সনদ বিতরণ

আপডেট সময় ১০:২৫:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬