ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী

জামালপুর : বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যের আলোকে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয়, দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির যৌথ উদ্যোগে জামালপুরে ৯ ডিসেম্বর, মঙ্গলবার পালিত হয়ছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস।

জামালপুর : মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী। ছবি : বাংলারচিঠিডটকম

আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী বলেছেন, কোন প্রতিষ্ঠানের কেউ দুর্নীতির সাথে যুক্ত হলে সেই অফিসের প্রধান কর্তা দায় এড়াতে পারবেন না। সৎ ও সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে। পঙ্কিলতা মুক্ত হয়ে মানুষ পৃথিবীতে জন্মগ্রহণ করে। পরিবেশ পরিস্থিতির কারণে প্রভাবিত হয়ে ব্যক্তি সৎ এবং অসৎ পথে ধাবিত হয়। সততাচর্চা পরিবার ও বিদ্যালয় থেকে শুরু করতে হবে।

তিনি বলেন, ক্ষমতার অপব্যবহার করে ব্যক্তিগত স্বার্থ সিদ্ধি করাই দুর্নীতি। দায়িত্বশীল আচরণের মাধ্যমে প্রাতিষ্ঠানিক দুর্নীতি কমিয়ে আনা সম্ভব। এ ক্ষেত্রে তরুণদের আরও সোচ্চার ও একজোট হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। সরকারি দপ্তরের পরিষেবার উন্নয়নের মাধ্যমে সেবা ক্ষেত্রে দুর্নীতিকে শূন্য পর্যায়ে নিয়ে আসার জন্য তরুণ প্রজন্মকে নেতৃত্ব দিতে হবে।

জামালপুর : আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসটি সামনে রেখে আগের রাতে শহর জুড়ে দুর্নীতিবিরোধী ব্যনার, পোস্টার লাগানো হয়। ৯ ডিসেম্বর সকাল ৯টা দুর্নীতি দমন কমিশন (দুদক) সমন্বিত জেলা কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের সাথে সাথে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা। পরে জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী স্মারক বেলুন উড়িয়ে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

শহরের বকুলতলা মোড়ে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ আয়োজন করা হয় আলোচনা সভা। দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক মো. আবু সাঈদের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুলাহ আল মামুন, সনাক সভাপতি শামিমা খান, দুপ্রক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সেলিম, প্রেসক্লাব জামালপুরের সভাপতি মুখলেছুর রহমান, জামালপুর জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আইনজীবী মোহাম্মদ ইউসুপ আলী প্রমুখ।

অনুষ্ঠানে জেলার প্রতিটি সরকারি দপ্তর, উন্নয়ন সংঘসহ বিভিন্ন বেসরকারি সংস্থা স্ব স্ব ব্যনার নিয়ে অংশ নেন।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

সক্ষম নেতৃত্ব দুর্নীতি প্রতিরোধে ভূমিকা রাখে : জেলা প্রশাসক ইউসুপ আলী

আপডেট সময় ১০:৩৯:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৯ ডিসেম্বর ২০২৫