ঢাকা ০৭:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে তারাকান্দিতে বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত মাদারগঞ্জে মা ইলিশ রক্ষায় অভিযান, জাল জব্দ ও ব্যবসায়ীকে জরিমানা কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

জামালপুর : জামালপুর সদরের তিতপল্লায় একটি বিদ্যালয়ের শিশুরা অংশ নেয় সাক্ষরতা দিবসের অনুষ্ঠানে। পরে তারা ব্রাউন পেপারে স্বাক্ষর করে। ছবি : বাংলারচিঠিডটকম

“প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার” এই প্রতিপাদ্য সামনে রেখে জামালপুরে ৮ সেপ্টেম্বর, সোমবার আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। উন্নয়ন সংঘের সিডস কর্মসূচির উদ্যোগে জামালপুর জেলার সদর, দেওয়ানগঞ্জ ও ইসলামপুর উপজেলার বিভিন্ন প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে, ব্রিজ স্কুলে ও সিবিওসহ বিভিন্ন কমিউনিটিতে দিবসটি যথাযোগ্য মর্যাদা ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠিত হয়।

জামালপুর :  ইসলামপুরে বের হয় সাক্ষরতা দিবসের শোভাযাত্রা। ছবি : বাংলারচিঠিডটকম

সিডস কর্মএলাকার ১২টি ইউনিয়নে ২৯টি কমিউনিটিতে আলাদা আলাদাভাবে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, কিশােরী কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়। প্রযুক্তির যুগে এর গুরুত্ব অনেক। মাতৃভাষায় পড়া, লেখা, যোগাযোগ ও হিসাব- নিকাশের দক্ষতা বাড়াতে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে সাক্ষরতার বিকল্প নেই। কমিউনিটির সবাইকে সাক্ষরতার আওতায় আনার ক্ষেত্রে শিক্ষক, শিক্ষার্থী, সংলাপের কিশোরী এবং সিবিও প্রতিনিধিগণ ভূমিকা রাখার অঙ্গীকার করেন। আলোচনা শেষে সবাই ব্রাউন পেপারে স্বাক্ষর করেন।

জামালপুর : জামালপুর সদরের তিতপল্লায় দিশারী প্রাক প্রাথমিক বিদ্যালয়ে সাক্ষরতা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ছবি : বাংলারচিঠিডটকম

দিবসটি উৎযাপনে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন সিডস কর্মসূচির প্রোগ্রাম অফিসার মো. সায়েদুল ইসলাম। স্ট্রমি ফাউন্ডেশন-বাংলাদেশ এর আর্থিক সহায়তায় উন্নয়ন সংঘের সিডস প্রকল্পের আওতায় দিবসটি পালন করা হয়।

জনপ্রিয় সংবাদ

ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি

জামালপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আপডেট সময় ০৮:২৭:২০ অপরাহ্ন, সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫