ঢাকা ০৬:৪২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ফলদ-বনজ গাছের ৪০০ চারা বিতরণ করল হাফিজ পাঠাগার

ইসলামপুর : গাছের চারা বিতরণ করেন হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল। ছবি : বাংলারচিঠিডটকম

চলো করি বৃক্ষরোপণ, গড়ে তুলি সবুজ ভুবন- এই অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে জামালপুরের ইসলামপুর উপজেলায় হাফিজ পাঠাগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচির আওতায় সাধারণ মানুষের মাঝে ফলদ-বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। ৪ জুন, বুধবার দুপুরে এসব চারা বিতরণ করা হয়।

ইসলামপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে ও ইসলামপুর বাজারে কর্মজীবীদের মাঝে আম, জাম, কাঁঠাল, কলা, লিচু, আমলকি, হরিতকি, অর্জুন, মেহগনিসহ বিভিন্ন প্রজাতির ফলদ ও বনজ গাছের ৪০০ চারা বিতরণ করেন হাফিজ পাঠাগারের সভাপতি ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহ্ আবির আহম্মেদ বিপুল।

গাছের চারা বিতরণ প্রসঙ্গে হাফিজ পাঠাগারের সভাপতি শাহ্ আবির আহম্মেদ বিপুল এ প্রতিবেদককে বলেন, বৃক্ষ মানুষের পরমবন্ধু। তরুণদের বৃক্ষ রোপণে এগিয়ে আসতে হবে। আমরা যদি প্রতিটি পরিবার থেকে দুটি করে গাছ রোপণ করে পরম যত্নে বড় করি তাহলে পরিবেশের ভারসাম্য অনেকটা রক্ষা হবে। এর সুফল আমরা সবাই পাব। হাফিজ পাঠাগারের উদ্যোগে ইসলামপুর উপজেলার বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি হাতে নেয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময় ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটন, হাফিজ পাঠাগারের সদস্য মাসুদুল হাসান জনি, পিয়াস সহ পাঠগারটির অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

ফলদ-বনজ গাছের ৪০০ চারা বিতরণ করল হাফিজ পাঠাগার

আপডেট সময় ০৯:০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫