ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট শেরপুরে পলিথিন শপিং ব্যাগের ব্যবহার বন্ধে মতবিনিময় সভা অনুষ্ঠিত ‎ চাচা-ভাতিজা হত্যা মামলার রায় : সাত আসামির মৃত্যুদণ্ড, সাতজনের যাবজ্জীবন কারাদণ্ড আইন শৃঙ্খলা বাহিনীর সাথে স্প্রিপ্ট প্রকল্পের সভা মাদারগঞ্জে অটোচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত জামালপুরে মানবাধিকার নিশ্চিতকল্পে পেশাদার র‍্যাব ফোর্স বিষয়ক সেমিনার জামালপুরে আমার জীবন আমার স্বপ্ন উদযাপন লাঙ্গলজোড়ায় ইটের সলিং রাস্তার উদ্বোধন সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

ইসলামপুরে প্রক্সি পরীক্ষার্থী আটক, সাতদিনের জেল

ইসলামপুর : আটক আতিকুর রহমান রাসেল। ছবি : বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ার অপরাধে আতিকুর রহমান রাসেল (২৩) নামে একজনকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে। উপজেলার চর পুটিমারী ইউনিয়নের ৪ নম্বর চর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১৩ মে মঙ্গলবার বিকালে এ ঘটনা ঘটে।

জানা গেছে, বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষা চলাকালে প্রক্সি পরীক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে এই সাজা দেন ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার। আটক আতিকুর রহমান রাসেল স্থানীয় পোড়ারচর এলাকার তারা মিয়ার ছেলে। ইসলামপুর থানা পুলিশ তাকে আদালতে সোপর্দ করেছে। বিষপান করে গুরুতর অসুস্থ খালাত ভাই আরমান আহম্মদের পরিবর্তে পরীক্ষা দিতে গিয়েছিল সে। আরমান ডিগ্রিরচর এলাকার শাহিন মিয়ার ছেলে। সে ডিগ্রিরচর উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

ইসলামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার এ প্রতিবেদককে বলেন, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রক্সি পরীক্ষার্থী আতিকুর রহমান রাসেলকে সাতদিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

জনপ্রিয় সংবাদ

বিএনপির সাবেক মহাসচিব ব্যারিস্টার সালাম তালুকদারের ২৭তম মৃত্যুবার্ষিকী ২০ আগস্ট

ইসলামপুরে প্রক্সি পরীক্ষার্থী আটক, সাতদিনের জেল

আপডেট সময় ০৮:৫০:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ মে ২০২৫