ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

এম এ রশিদ হাসপাতালে হামলার প্রতিবাদে ৩০ নভেম্বর বকুলতলা মোড়ে মানববন্ধন

বক্তব্য রাখেন জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরে ২৮ নভেম্বর বৃহস্পতিবার গভীর রাতে বেসরকারি এম এ রশিদ হাসপাতালে দুর্বৃত্তদের হামলার ঘটনায় হাসপাতালটি পরিদর্শন করেছেন জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির নেতৃবৃন্দ। এ হামলার প্রতিবাদে ৩০ নভেম্বর বকুলতলা মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করবে সংগঠনটি।

২৯ নভেম্বর শুক্রবার দুপুরে শহরের সরদারপাড়ায় এম এ রশিদ হাসপাতাল পরিদর্শন করেন জেলা বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির সভাপতি অধ্যাপক হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি, হাসপাতালটির পরিচালক মেজর (অব.) ডক্টর মিজানুর রহমান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর শাখার মুখ্য সংগঠক আব্দুর রহিম রবিনসহ সমিতির অন্যান্য নেতৃবৃন্দ।

এ সময় মালিক সমিতির নেতারা ৩০ নভেম্বর শনিবার বেলা ১১টায় শহরের বকুলতলা মোড়ে মানববন্ধন ও প্রতিবাদ সভা কর্মসূচির ঘোষণা দেন এবং সিসিটিভি ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

উল্লেখ্য, ২৮ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে একটি মাইক্রোবাস ও কয়েকটি মোটরসাইকেলে করে একদল দুর্বৃত্ত সরদারপাড়ার ওই হাসপাতালে প্রবেশ করে। তারা অস্ত্র প্রদর্শন করে ব্যাপক ভাঙচুর ও হাসপাতালের কর্মচারীদের মারধর করে। এতে চারজন আহত হন। এ সময় হাসপাতালের রোগী, চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মচারীরা আতঙ্কিত হয়ে পড়েন। দুর্বৃত্তরা হাসপাতাল ভাঙচুর করে যাওয়ার পথে জেলা বিএনপির বন্ধ কার্যালয়ে হামলা চালায় ও অস্ত্র প্রদর্শন করে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

এম এ রশিদ হাসপাতালে হামলার প্রতিবাদে ৩০ নভেম্বর বকুলতলা মোড়ে মানববন্ধন

আপডেট সময় ০১:০৫:২১ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪