ঢাকা ০৭:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫ জন। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

২৬ নভেম্বর মঙ্গলবার দিবাগত গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে দেওয়ানগঞ্জ সেনাবাহিনী ক্যাম্প ক্যাপ্টেন আসিফ ইসলাম ও ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফের নেতৃত্বে পৌর এলাকার বেপারী পাড়া অভিযান পরিচালিত হয়।

এ সময় মাদক ব্যবসায়ী খোরশেদ আলমের ছেলে খুশু বেপারী, বাউল বেপারীর ছেলে পাক বেপারী, খুশু বেপারীর ছেলে আব্দুল আহাদ, পাক বেপারীর ছেলে মানিক বেপারী ও তুরফানকে আটক করে যৌথ বাহিনী।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ সাইফ সংবাদ সম্মেলনে বলেন, তিনটি বাড়িতে তল্লাশী চালিয়ে ১০০ গ্রাম হেরোইন, ৫০টি ইয়াবা বড়ি, দেশীয় অস্ত্র একটি দা, একটি চাইনিজ কুড়াল, একটি চাপাতি, একটি ছুড়ি, একটা কুড়াল, ছয়টি মোটরপাম্প ও নগদ ২ লাখ ৫৩ হাজার টাকা উদ্ধার করা হয়। আসামিদের বিরুদ্ধে মাদক, চুরি ও অস্ত্র মামলা দিয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ইসলামপুরে যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৫

আপডেট সময় ০৬:২৮:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪