ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া মাদারগঞ্জে ভিজিএফের চাল বেচাকেনার দায়ে ব্যবসায়ীকে জরিমানা, চাল জব্দ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জামালপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত জামালপুরে উন্নয়ন সংঘের সিএনএসএ প্রকল্প বিষয়ক ধারণা উপস্থাপন শেরপুরে ব্যবসায়ী জয়নালের বিরুদ্ধে চেক ডিজঅনার মামলায় সাজা সরকারি জমি দখল করে স্থাপনা নির্মাণ : এক ব্যক্তিকে কারাদণ্ড শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর : তথ্যমন্ত্রী চরযথার্থপুর দাখিল মাদরাসার দপ্তরীকে মারধরের প্রতিবাদে মানববন্ধন নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আলোচনা সভায় বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। ছবি: বাংলারচিঠিডটকম

জামালপুরের ইসলামপুর উপজেলায় ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। ৭ নভেম্বর বৃহস্পতিবার উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে শোভাযাত্রা ও ইসলামপুর অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সাবেক পৌর বিএনপির সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা সাবেক মন্ত্রিপরিষদ সচিব এ এস এম আব্দুল হালিম। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহা বিপুল, সাবেক জ্যেষ্ঠ সহ-সভাপতি আওয়াল খান লোহানী।

উপজেলা বিএনপির সহ-সভাপতি হেলাল উদ্দিনের সঞ্চালনায় এতে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাকিউল ইসলাম তিব্বত, দপ্তর সম্পাদক হাতেম আলী সাদা, পৌর বিএনপির সরোয়ার আলম বিপুল, সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান খান সোহাগ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির খান লোহানী, সাখাওয়াত হোসেন সুজন প্রমুখ বক্তব্য রাখেন।

এতে উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ১৯৭১ সালের ২৬ মার্চ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে তার দৃশ্যপট ঘটে। সে সময় দেশে সরকার ছিল না। জিয়াউর রহমান যখন বন্দি ছিলেন, তখন সিপাহি জনতা একত্রিত হয়ে জিয়াউর রহমানকে বন্দি দশা থেকে বের করে রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করে। এটা পৃথিবীর ইতিহাসে আর কোথাও নেই। তাকে কোন ব্যক্তি মুক্তি দেয়নি, জনগণ তাকে মুক্ত করে রাষ্ট্রীয় ক্ষমতায় বসিয়েছিল। তাই আজকে সেই ৭ই নভেম্বর তাকে সারা দেশ স্মরণ করছে। জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যে ৩১ দফা ঘোষণা করেছেন। সেই ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে অনতিবিলম্বে এই দেশে যে নিবার্চন হবে। সে নির্বাচনে জনগণের রায় যদি বিএনপি পায়, রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সেই ৩১ দফা বাস্তবায়িত হবে।

পরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে অডিটরিয়ামে গিয়ে শেষ হয়।

জনপ্রিয় সংবাদ

আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারের মনোনয়ন পেল জামালপুরের কাশফিয়া

ইসলামপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

আপডেট সময় ০৯:৩৪:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ নভেম্বর ২০২৪