ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী : সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য অপতথ্য রোধে গণমাধ্যমকর্মীদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান বিমান ও পর্যটনমন্ত্রীর ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি মাদারগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের ফিজির সমুদ্রসীমায় মোতায়েন হবে অস্ট্রেলিয়ার সৌরশক্তিচালিত সামরিক ড্রোন রাশিয়ার তেল শোধনাগারে ইউক্রেনের হামলা ‘লজ্জাজনক’ : ট্রাম্প ইরানী ব্যাংকের সঙ্গে সম্পর্কের অভিযোগে কিউবার ব্যাংকের ওপর মার্কিন নিষেধাজ্ঞা যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪ যমুনা সার কারখানা পরিদর্শনে বিসিআইসি চেয়ারম্যান মো. বাবুল মিঞা

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

পুরস্কার বিতরণ করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের। ছবি: বাংলারচিঠিডটকম

নিজস্ব প্রতিবেদক, বাংলারচিঠিডটকম
‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে খাবার খাবো পুষ্টি গুণে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উন্নয়ন সংঘের জেসমিন প্রকল্পের উদ্যোগে জামালপুরের ইসলামপুর উপজেলায় সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে ৯ মে থেকে ১৫ মে পর্যন্ত জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ যথাযথভাবে পালনের লক্ষ্যে উপজেলা স্বাস্থ্য বিভাগের সাথে জেসমিন প্রকল্প যৌথভাবে এই পুষ্টি সপ্তাহ পালন করে।

১৬ মে মাঠ পর্যায়ে সরেজমিনে গিয়ে জানা যায়, সরকারের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান উন্নয়ন সংঘ ও ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে বাস্তবায়নাধীন জেসমিন প্রকল্পের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে উৎসবমূখর পরিবেশে জাতীয় পুষ্টি সপ্তাহ পালন করা হয়। পুষ্টি সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সপ্তাহের উল্লেখযোগ্য কার্যক্রম মা ও কিশোরীদের মধ্যে ভীষণ প্রভাব পড়েছে বলে এলাকাবাসীর অনেকেই অভিমত ব্যক্ত করেন।

সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের।ছবি: বাংলারচিঠিডটকম

৯ মে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুষ্টি সপ্তাহের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের। ১২ মে পাথর্শী ইউনিয়নের মুরাদাবাদ গ্রামে এবং গত ১৫ মে ইসলামপুর সদর ইউনিয়নের কাঁচিহারা গ্রামে মা ও শিশুর খাদ্য-পুষ্ঠি এবং গত ১৪ মে গোয়ালেরচর ইউনিয়নের গোয়ালেরচর গ্রামে কৈশোরকালীন পুষ্টি নিয়ে আলোচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এসকল অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এ এ এম আবু তাহের, স্বাস্থ্য পরিদর্শিকা মোছা. মনোয়ারা বেগম, পরিসংখ্যানবিদ মো. সাইফুল ইসলাম, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব ও নিউট্রিশন কর্মকর্তা রেবেকা সুলতানা পুষ্টি সপ্তাহের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।

এছাড়াও মেলান্দহ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের চর খাবুলিয়া গ্রামেও জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৪ যথাযথভাবে উদযাপন করা হয়। এসকল অনুষ্ঠানে শতাধিক মা ও কিশোরী উপস্থিত ছিলেন।

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাষ্ট্রপতির বাণী : দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সমঅধিকার নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ

ইসলামপুরে উন্নয়ন সংঘের উদ্যোগে জাতীয় পুষ্টি সপ্তাহ পালিত

আপডেট সময় ০৮:১১:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪